editor
প্রকাশিত: 3:06 PM, April 7, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, ইসলাম ও কুরআন শিক্ষার মাধ্যমেই বর্তমান কোমলমতি শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে আরও মনোযোগী হতে হবে। ইসলাম শিক্ষার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপার দীর্ঘদিন ধরে সিলেটে মানসম্মত দ্বীনি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে এবং এই বাৎসরিক বই বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ছড়ারপারস্থ মাদরাসায়ে ইমদাদুল উলুম ছড়ারপার-এর বাৎসরিক বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম শামীম এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মুহতামিম ও সচিব মাওলানা আবুল কালাম আজাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা জালাল উদ্দিন আজমী, মাওলানা লুৎফুর রহমান ও মাওলানা শফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান, হাজী হানিফ মিয়া, ক্যাশিয়ার এম খালেদ আহমদ, মাদরাসার শিক্ষক হাফিজ মাওলানা বশির আহমদ, আব্দুল মজিদ, সাজ্জাদুর রহমান, দেলওয়ার হুসাইন, সোহেল আহমদ, মাস্টার মো: সিদ্দিকুর রহমান সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বই বিতরণ শেষে নতুন শিক্ষাবর্ষের সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন