editor

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন মতুকে সার্জন টিভির উষ্ণ সংবর্ধনা

ইংল্যান্ড প্রবাসী সমাজসেবক আব্দুল মতিন মতুকে সার্জন টিভির উষ্ণ সংবর্ধনা

8

ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক জনাব আব্দুল মতিন (মতু)–কে সংবর্ধনা দিয়েছে সার্জন টিভি।

গত ৪ এপ্রিল (শনিবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

2

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আব্দুল মজিদ এবং উপস্থাপনা করেন হেপি জান্নাত। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কারী মাওলানা শফিকুর রহমান।

স্বাগত বক্তব্যে সার্জন টিভির প্রতিষ্ঠাতা জুবের আহমদ সার্জন বলেন, প্রবাসে থেকেও আব্দুল মতিন (মতু) দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা সকলের জন্য অনুপ্রেরণার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জসিমসহ অন্যান্য বক্তারা।

8

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট এম. আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহিদুল ইসলাম, অধ্যাপক জান্নাত আরা পান্না, এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, কবি ও জসিম বুক হাউস সাহিত্য পরিষদের সভাপতি ছয়ফুল আলম পারুল এবং বিশিষ্ট ব্যবসায়ী সুয়েব লস্কর।

8

এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কাশেম রুমন, অ্যাডভোকেট তৌকির আহমেদ, জসিম উদ্দিন (জসিম বুক হাউসের প্রকাশক) এবং রোকসানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি মো. মনাফ খান।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগীত পরিবেশন করেন শিল্পী মিলন কান্তি দাস এবং গীতিকবি ওবায়েত বখত চৌধুরী রুবেল, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

8

অনুষ্ঠানের শেষাংশে সংবর্ধিত অতিথি আব্দুল মতিন (মতু) তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দেশের মানুষের ভালোবাসা ও সম্মানই তার কাজের অনুপ্রেরণা। তিনি ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি ছিল গুণীজনদের এক মিলনমেলায় পরিণত, যেখানে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

4 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

6 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

3 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর গুম হওয়ার ১৪ বছর: সিলেটে ওলামা দলের কুরআন খতম ও দোয়া মাহফিল

2 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

3 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

2 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

1 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 6 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য: আবুল কাহের চৌধুরী শামীম

7 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা

1
2