editor
প্রকাশিত: 9:56 PM, December 19, 2020
চায়ের দেশ শ্রীমঙ্গলে শীতের তীব্রতা এখন বিরাজ করছে। এর পাশাপাশি বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মানুষের জীবনযাত্রা কষ্টদায়ক হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামীণ জনপদে ও চা-বাগান এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি। ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে জনজীবন।
শনিবার (১৯ ডিসেম্বর) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১মিনিটে শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল ৯টা ১মিনিটে সেই তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে সরকারী ও সামাজিক সংগঠনগুলো উপজেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া সহকারী আনিসুর রহমান বলেন, শনিবার শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এটিই চলতি শীত মৌসুমের শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। সেসঙ্গে শ্রীমঙ্গলে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে যোগ করেন তিনি। আবহাওয়া অফিসের সূত্রে জানা যায়, ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি। এটিই অদ্যাবধি রেকর্ডকৃত সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান। তবে ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়া অধিদপ্তর ঢাকা অফিস সূত্র জানায়, শনিবার সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে