editor

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

4

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চলমান কমল সাহিত্য পরিষদ, সিলেট আয়োজিত “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”-এর দ্বিতীয় দিনে উৎসবমুখর পরিবেশে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে ওঠে।

গ্রন্থমেলার দ্বিতীয় দিন সোমবার সন্ধ্যা ৭টায় প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির প্রফেসর ডা. আব্দুল মজিদ এবং সঞ্চালনা করেন কমল সাহিত্য পরিষদ সিলেট-এর সভাপতি সাজন আহমদ সাজু।

6

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর।

4

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সম্পাদক কামরুল আলম, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ময়নুল ইসলাম ও মামুন আহমদ মিন্টু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য লুৎফর রহমান, যুক্তরাষ্ট্রের মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন এবং কবি কাওসার আরা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মোশাহিদ আলী, কমল সাহিত্য পরিষদের জুবায়ের আহমদ ও কয়েস আহমদ, কবি ফাতেহা বেগম এবং মোস্তাক আহমদ সাকেলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

1

পুরস্কার বিতরণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।

2

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

‘হকার্সদের মূল্যায়ন না করলে পত্রিকা বিক্রি বন্ধের হুঁশিয়ারি’

7 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 8 শুক্রবার (০১ মে)

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

3 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নিয়ে যে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

7 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 8 তিনি বলেছেন, সিলেটের ২৫০

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে: প্রধানমন্ত্রী

5 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে মে দিবস পালিত

3 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প

1 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

7 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

6 সিলেট হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টার

1
6