editor

প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২৬

সিলেটে এবার ওসির বাসার সামনেই গৃহবধূ ছিনতাইয়ের শিকার

সিলেটে এবার ওসির বাসার সামনেই গৃহবধূ ছিনতাইয়ের শিকার

6

সিলেটের ওসমানীনগরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বাসার সামনেই প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন মিতা দেব নামে এক গৃহবধূ।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ওসমানীনগর থানার পার্শ্ববর্তী গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের ‘আর কে টাওয়ার’-এর সামনে এই ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই গৃহবধূর গলার স্বর্ণের চেইন ও একজোড়া কানের দুল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মিতা দেব ইলাশপুর গ্রামের স্বপন দত্তের স্ত্রী। স্বপন দত্ত গোয়ালাবাজারের ‘জননী পাদুকা গৃহ’-এর স্বত্বাধিকারী।

1

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে মিতা দেব তার প্রথম শ্রেণিতে পড়ুয়া কন্যা মাধু দত্তকে ইলাশপুর লালাকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়ার ভাড়া বাসা ‘আর কে টাওয়ার’-এর সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার গতিরোধ করে।

8

ছিনতাইকারীদের একজনের মাথায় হেলমেট ছিল এবং বাকি দুজনের মুখ খোলা ছিল। তারা গৃহবধূর গলায় ধারালো ছুরি ও অস্ত্র ধরে মুহূর্তের মধ্যে গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

3

থানার একদম নিকটে এবং ওসির বাসার সামনে জনবহুল এলাকায় সকালবেলা এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার রাতে সাংবাদিকরা ভুক্তভোগীর বাসায় গেলে দেখা যায়, পরিবারের সদস্যরা এতটাই ভীত যে তারা দীর্ঘক্ষণ বাসার গেট খুলতে রাজি হননি। আতঙ্কিত মিতা দেব সাংবাদিকদের সাথে কথা বলতেও অপারগতা প্রকাশ করেন।

4

ভুক্তভোগীর স্বামী স্বপন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। তবে ছিনতাইকারীদের চেনা সম্ভব হয়নি। এ বিষয়ে এখনও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, ঘটনাটি আমার জানা নেই। তবে আমি বিষয়টি সম্পর্কে খোঁজ নিচ্ছি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে অপহরণ, যুবক গ্রে ফ তা র

1 সিলেটে প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণের ঘটনায় মাহদী হাসান মুন্না (২০) নামের এক যুবককে গ্রেপ্তার

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হ ত্যা

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হ ত্যা

2 নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃ ত্যু

সুনামগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃ ত্যু

4 সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এ দুর্ঘটনা

এসএসসি পরীক্ষা শুরু

এসএসসি পরীক্ষা শুরু

5 চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। দেশের তিন হাজার ৮৮৫টি কেন্দ্রে মঙ্গলবার (২১ এপ্রিল)

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

গোয়াইনঘাটে নাবালিকা ধর্ষণ: ওসিসি থেকে অভিযোগ পাঠালেও মামলা নেয়নি পুলিশ, এসআইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

4 সিলেটের গোয়াইনঘাটে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে থানায় লিখিত অভিযোগ পাঠানোর পরও মামলা রেকর্ড

গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

1 বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

2 বাংলা নববর্ষ উপলক্ষে সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে নগরীর কাজীটুলা দিঘীতে উৎসবমুখর

সিলেটে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা, নেপথ্যে ছেলেদের বিদেশমুখী প্রবণতা

সিলেটে কমছে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা, নেপথ্যে ছেলেদের বিদেশমুখী প্রবণতা

2 সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত বছরের

1
6