editor
প্রকাশিত: 7:28 PM, April 9, 2026
‘জীবনের জয়গান’ শ্লোগানকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করল সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলী। এই মাইলফলক উদযাপন করতে ‘নবীন প্রাণের বসন্তে ও শেষ বিকেলের রঙ’ শীর্ষক দুই দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে। দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক আয়োজন চলবে শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত। দীর্ঘ দুই দশকের পথচলায় শুদ্ধ নৃত্যচর্চা ও বিকাশে নৃত্যশৈলীর সাফল্যকে সাধারণ মানুষের মাঝে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।
বাচিক শিল্পী নাজমা পারভীন ও সুকান্ত গুপ্ত এর যৌথ পরিচালনা স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশৈলীর পরিচালক নালাঞ্জনা যুঁই।
মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, নৃত্যশৈলীর উপদেষ্টা কর্নেল আব্দুস সালাম বীর প্রতীক, প্রবীণ সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, কবি তুষার কর, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক শামসুল বাছিত শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিনহা, গীতবিতনা এর পরিচালক অনিমেষ বিজয় চৌধুরী, বিশিষ্ট সংগীত হিমাদ্রি শেখর, নৃত্যশৈলীর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা বেদানন্দ ভট্টাচার্য্য, নৃত্যশৈলীর প্রধান সম্বনয়ক বিভাষ শ্যাম যাদন, লিটন থিয়েটার এর পরিচালক আব্দুল কাইয়ুম, নৃত্যশৈলীর সম্বনয়ক ইঞ্জিনিয়ার হাসিব আহমদ প্রমুখ।
উৎসবের প্রথম দিনটি ছিল নৃত্যের বৈচিত্র্যে ভরপুর। শুরুতেই বসন্তের আবহে নবীন শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা ‘নবীন প্রাণের বসন্তে’ দর্শকদের বিমোহিত করে। এরপর অভিজ্ঞ ও প্রবীণ শিল্পীদের অংশগ্রহণে নান্দনিক নৃত্যের সংকলন ‘শেষ বিকেলের রঙ’ মঞ্চস্থ হয়। উচ্চাঙ্গ নৃত্য, লোকজ এবং সৃজনশীল নৃত্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো এই অনুষ্ঠানটি উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালে যাত্রা শুরু করে নৃত্যশৈলী আজ ২০ বছরে পা দিয়ে অসংখ্য গুণী শিল্পী তৈরি করেছে। এই দুই দিনের আয়োজনে অডিটোরিয়াম প্রাঙ্গণ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়েছে। অতিথিরা সিলেটের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে নৃত্যশৈলীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন