editor
প্রকাশিত: 7:03 PM, April 11, 2026
সিলেট অঞ্চলের রোগীদের উন্নত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভারতের খ্যাতনামা মনিপাল হাসপাতাল তাদের কার্যক্রম সিলেট নগরে চালু করেছে। রোগীদের দোরগোড়ায় আন্তর্জাতিক মানের চিকিৎসা সংক্রান্ত তথ্য ও সহায়তা পেঁৗছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এখন থেকে সিলেটের বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ২য় তলায় অবস্থিত ‘সিলেট মেডিকেয়ার’-এর মাধ্যমে রোগীরা সরাসরি মনিপাল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
শনিবার (১১ এপ্রিল) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মনিপাল হসপিটালস বাংলাদেশের হেড ও কনসালটেন্ট খালিদ হাসান।
তিনি বলেন, সিলেটসহ বাংলাদেশের অসংখ্য রোগী উন্নত চিকিৎসার আশায় নিয়মিত ভারতে যান। তবে অনেক ক্ষেত্রে সঠিক হাসপাতাল নির্বাচন, বিশেষজ্ঞ চিকিৎসক খুঁজে পাওয়া, ভিসা প্রাপ্তি, যাতায়াত ও আবাসন সংক্রান্ত তথ্যের অভাবে রোগীদের ভোগান্তিতে পড়তে হয় এবং দালালের খপ্পরে পড়ে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হয়।
তিনি আরও জানান, ভারতের স্বনামধন্য মনিপাল চেইন হাসপাতাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোগীদের বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে আসছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার অন্যতম নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সিলেটে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে রোগীরা এখন নিজ শহরে বসেই বিভিন্ন সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচন, সহজে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ, মেডিকেল ভিসা ও যাতায়াত সংক্রান্ত সহায়তা, টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং জরুরি প্রয়োজনে দুষ্প্রাপ্য ওষুধ সংগ্রহের ব্যবস্থা।
এছাড়া স্থানীয় হাসপাতাল ও চিকিৎসকদের সঙ্গে মনিপাল হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের মতবিনিময় ও প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালিত হবে, যা সিলেটের চিকিৎসকদের জন্যও উন্মুক্ত থাকবে।
খালিদ হাসান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো বিদেশগামী একজন রোগী যেন সঠিক পথে, সঠিক সময়ে এবং সাশ্রয়ী খরচে সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা পেতে পারেন।
তিনি জানান , ১৯৯১ সালে ভারতের বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট এলাকায় প্রতিষ্ঠিত মনিপাল হাসপাতাল বর্তমানে ভারতের ২৪টি শহরে ৪৯টি চেইন হাসপাতাল এবং ১২ হাজার ৬০০-এর বেশি শয্যা নিয়ে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ১৬০টিরও বেশি দেশের রোগীদের সেবা দিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতালের ইন্টারন্যাশনাল হেলথ সার্ভিসের গ্রুপ অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ভিকাশ তায়ের, চিফ ম্যানেজার ও সার্ক অঞ্চলের রিজিওনাল হেড রাম গোপাল বর্ধন এবং শিলিগুড়ি ও রাঙ্গাপানি ইউনিটের হাসপাতাল ডিরেক্টর সঞ্জয় সিংহ মহাপাত্রসহ বিভিন্ন কর্মকর্তা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন