editor
প্রকাশিত: 7:42 PM, April 12, 2026
সিলেটে আটককৃত ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মালিকদের কাছে দ্রুত হস্তান্তর এবং চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবর স্মারকলিপি প্রদান করেছে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রোববার (১২ এপ্রিল) দুপুরে নগর ভবনে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সিলেট নগরের প্রায় ৩০ হাজার রিকশা শ্রমিকের কর্মসংস্থানের যোগান দেয় এই অটোরিকশা। মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান বাহন হিসেবে এটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নেতৃবৃন্দ অবিলম্বে আটককৃত যানবাহন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি যেসব গ্যারেজের বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, সেগুলো পুনরায় চালুর দাবি জানান।
স্মারকলিপিতে উল্লিখিত ১১ দফার মূল দাবিগুলো হলো, বিআরটিএ কর্তৃক নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত নগরীর গলি ও প্রয়োজনীয় সড়কে চলাচলের অনুমতি প্রদান। রিকশা, সিএনজি, বাস মালিক-শ্রমিক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ‘সড়ক ব্যবস্থাপনা ও পরিকল্পনা কমিটি’ গঠন। জরিপের মাধ্যমে অটোরিকশার সংখ্যা ও মালিকানা নির্ধারণ করে রুট নিশ্চিত করা। নতুন বাহন বৃদ্ধি রোধে শ্রমিক সংগঠনের সমন্বয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। শ্রমিকদের ওপর দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার। বাহনসমূহের আধুনিকায়ন ও বাহন বিনিময় নীতিতে শ্রমিক প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা। অবৈধ কার্ড বা টোকেন বাণিজ্যের নামে চাঁদাবাজি ও জুলুম বন্ধ করা। অটোরিকশা গ্যারেজের ট্রেড লাইসেন্স প্রদান করা। সকল সড়কে পর্যায়ক্রমে সার্ভিস লেন নির্মাণ ও নির্ধারিত স্ট্যান্ড চালু করা। র্যাকার বিল কমিয়ে যৌক্তিক করা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন। শ্রম সংস্কার কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়ন ও শ্রমিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সিলেট জেলার উপদেষ্টা এডভোকেট আনোয়ার হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, শ্রমিক নেতা ইবরাহিম খলিল, মোহাম্মদ সবুজ এবং শহিদুল ইসলামসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, মানবিক দিক এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে ব্যাটারিচালিত যানবাহনের পুঁজিকে নিরাপদ করা জরুরি। একইসাথে প্যাডেল চালিত যানবাহনের অমানবিক ‘পশু শ্রম’ থেকে মানুষকে মুক্ত করে এই বাহনের আধুনিকায়ন ত্বরান্বিত করার দাবি জানান তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন