admin
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬
সিলেটের দক্ষিণ সুরমার লক্ষ্মীপুর সুনামপুর হাফিজ আব্দুল মান্নান হিফজুল কুরআন মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘হাফিজ মরহুম ময়না মিয়া-মরিয়াম বিবি ট্রাস্ট’। সোমবার (১৩ এপ্রিল) ট্রাস্টের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের এক মাসের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে বাদ আসর মাদ্রাসা প্রাঙ্গণে এক খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক ইকবালের হাতে ট্রাস্টের পক্ষ থেকে অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম এবং মাদ্রাসার সুপার মাওলানা মিনহাজুর রহমান। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ সুহেলের বিশেষ উদ্যোগে ট্রাস্টের চেয়ারম্যান সামসুল ইসলাম এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এক বার্তায় ট্রাস্টের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, “আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই অংশ হিসেবে এই মাদ্রাসায় এক মাসের খাবার খরচ প্রদান করা হয়েছে। নিজ এলাকার কল্যাণে কাজ করতে পেরে আমি গর্বিত। খাবারের সংকটে থাকা যেকোনো মাদ্রাসা কর্তৃপক্ষের প্রয়োজনে আমাদের ট্রাস্ট সাধ্যমতো সহযোগিতা করবে।”
তিনি আরও জানান, ট্রাস্টের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত ২ শতাধিক শিশুর সুন্নতে খতনার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। কোনো সংগঠন বা ব্যক্তি এই আয়োজন করতে চাইলে ট্রাস্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে ট্রাস্টের উপদেষ্টা মুজিবুর রহমান (০১৭১১০১২৮৪৩) অথবা জনসংযোগ কর্মকর্তা মো. নুরুল ইসলামের (০১৭১৮৫৩৮০৪৫) সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ট্রাস্টের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোয়া মাহফিলে মরহুম ময়না মিয়া ও মরিয়াম বিবির রুহের মাগফেরাত এবং ট্রাস্টের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
3 ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব’-এর কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির
5 হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে মুখে গামছা বেঁধে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার
4 সারাদেশে রামিসা, ফাহিমা সহ ক্রমাগত নারী ও শিশু ধর্ষণ, নৃশংস হত্যা, সিলেটে কিশোর গ্যাংয়ের হামলায় র্যাব সদস্য ইমন আচার্য
1 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়ছড়া নদীর বালুমহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি
4 ‘জানুন, পরীক্ষা করুন, জয় করুন, আপনার থাইরয়েড, আপনার রক্ষক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনা
3 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট
8 পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেট মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির
7 দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) ক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।