admin

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৬

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

যুক্তরাজ্য প্রবাসীদের ক্ষোভ:  প্রবাসী ইমাম শাকিরকে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারের অভিযোগ পরিবারের

1

স্টাফ রিপোর্টার:
গত ১০ এপ্রিল সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ পর্ণোগ্রাফি মামলায় যুক্তরাজ্যে প্রবাসী শাকির আহমকে গ্রেফতার করে। তার গ্রেফতার নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তার পরিবারের দাবী, দীর্ঘ এক যুগ ধরে যুক্তরাজ্যের ড্যাগেনহাম মসজিদের ইমাম হাফিজ শাকির আহমদ (৩৬) এক ‘নোংরা ষড়যন্ত্রের’ শিকার। গত ১০ এপ্রিল সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গ্রেফতার করে।
তবে শাকিরের পরিবারের দাবি, ধোপাদীঘিরপাড়ের শামীম খানের মেয়ে ফাতেমা বেগম উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেলে এসআই এস.এম মাইনুল ইসলামের নেতৃত্বে একটি দল সোবহানীঘাট এলাকা থেকে শাকির আহমদকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় মামলা (নং-১৮) করা হয়েছে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, শাকিল বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে সেগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
শাকির আহমদের ছোট ভাই, যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী জাকির আহমদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা দীর্ঘ ২২ বছর যাবত সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছি এবং সেখানে আমাদের প্রতিষ্ঠিত ব্যবসা রয়েছে। আমার ভাই শাকির দীর্ঘ এক যুগ ধরে ব্রিটেনের একটি মসজিদে অত্যন্ত সুনামের সাথে ইমামতি করে আসছেন। পূর্ব পরিচিত থাকায় ফাতেমা বেগমের পরিবারকে বিভিন্নভাবে সাহয্য সহযোগিতা করে আসছি। ফাতেমার বাবা গুরুত্ব অসুস্থ থাকায় চিকিৎসার ব্যয় বার পরিবার বহন করতে পারছিলে না, সেই সুবাদে আমার ভাই বিভিন্ন সময় তাদের অনেক আর্থিক সহযোগিতা করেছেন। এখন সেই সম্পর্কের সুযোগ নিয়ে ফাতেমা বেগম তাকে সামাজিকভাবে হেয় করতে এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।” এছাড়াও বালাগঞ্জের ফারুক আহমদের সাথে ফাতেমা বেগমের বিয়েতে আমার ভাই শাকির আহমদ অর্থ সহায়তা প্রদান করেন।
সিলেট নগরীর যতরপুর মৌবন এলাকাবাসী জানান, শাকির একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ধর্মপ্রাণ এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তার বাবা মঞ্জুরুল ইসলাম যতরপুর হাজি ময়না মসজিদে প্রায় ৫০ বছর যাবত ইমামতি করে আসছেন। এলাকাবাসী আরও জানান, এই পরিবারটি এলাকার একটি সুনামধন্য পরিবার। ইসলামিক দিক থেকে তারা এলাকার একটি মডেল।
তার পরিবার তার মতো একজন ব্যক্তির বিরুদ্ধে পর্ণোগ্রাফির অভিযোগ তোলা কেবল অবাস্তবই নয়, বরং এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। অর্থের লোভে বা ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে ফাতেমা বেগম এই মামলার আশ্রয় নিয়েছেন বলে তারা মনে করছেন।
পরিবারের দাবী, শাকিল ২০০৭ সালে যুক্তরাজ্যে চলে যায়, পরে ২০১২ ও ২০১৯ সালে দেশে আসে পরপর ২বার দেশে আসেন। সর্বশেষ ২০২৬ সালের ২১ মার্চ স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে দেশে আসে। ফাতেমা বেগম, শাকিরের সাথে তার অসংখ্যবার শারীরিক সম্পর্কের যে দাবী করেছেন, তা শাকিরের দেশে আগমনের তারিখ বিশ্লেষণ করলে বুঝা যায় ফাতেমার দাবী সম্পন্ন মিথ্যে ও বানোয়াট।
ফাতেমা দাবী করেছেন ভিডিও কলে তার নগ্ন ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে। অথচ শাকিরের মোবাইলে এধরনের কোনো ভিডিও নেই। যে ভিডিও গুলো পাওয়া গিয়েছে সেগুলো ফাতেমা বেগমের একক ভিডিও।
হাফিজ শাকির আহমদের পরিবার জানায়, বিষয়টি মিমাংসা করতে যতরপুর এলাকার একটি বাসায় বৈঠক হয়। এতে ফাতেমা বেগম ও তার ভাই শাহাদত খান ৫ লক্ষ টাকা দাবী করেন। শাকির আহমদকে হুমকি প্রদান করেন টাকা না দিলে দেখে নেয়ার।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল জাকির জানান, ফাতেমা বেগমের লিখিত অভিযোগের ভিত্তিতেই মামলাটি রুজু হয়েছে। ফাতেমা ও শাকিরের ২টি মোবাইলই সিআইডিতে পরীক্ষার জন্য প্রেরণ করা হচ্ছে।
এ ঘটনায় যুক্তরাজ্যে বাংলাদেশী কমিনিউটির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে যুক্তরাজ্যের ড্যাগেনহাম মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছানাউর আলী ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম খান এই ঘটনার ক্ষোভ জানিয়ে বলেন, হাফিজ শাকির আহমদ দীর্ঘ ১২ বছর যাবত আমাদের মসজিদে ইমামতি করে আসছেন। অত্যন্ত নম্র ও ভদ্র ভাবে সুনামের সহিত ইমামতি করে আসছেন। তাকে যে ভাবে সম্মানহানী করে ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেফতার করা হয় তা প্রবাসীদের হতাশ করেছে। আমরা প্রবাসীরা তার গ্রেফতার নিয়ে অত্যন্ত উদ্ভিগ্ন। অবিলম্বে তার মুক্তিদাবী জানাচ্ছি। শাকিরের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং এই ষড়যন্ত্রের মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

5 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

3 স্টাফ রিপোর্টার: 8 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

6 ইকবাল বাহার, কানাইঘাট: 1 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

5 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

6 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
5