editor

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

5

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিসরনে সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

1

১৯ এপ্রিল রবিবার বিকালে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসাকের হাতে এই স্মারকলিপি প্রদান করা হয়।

3

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাকারিয়া, যুগ্ম মহাসচিব হোসেন আহমদ ও মনজুর আহমদ, শ্রম সচিব সোয়েব আহমদ অভি, সিটি সুপার মাকের্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ লায়েক মিয়া, ফুল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, এলিগ্যান শপিংমল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ফেডারেল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জিয়াউল হক কাইয়ুম, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ রিয়াদ রহমান প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বিগত ৫/৬ দিন যাবত সিলেট শহর ও শহরতলীতে অব্যাহত লোডশেডিং এ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এতে ব্যবসায়ীবৃন্দ ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনিতেই এখন সন্ধ্যা ৭ টায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হচ্ছে। সকাল ১০ টাা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সময়ের মধ্যে প্রতিদিন গড়ে ৬/৭ ঘন্টা লোডশেডিং চলছে। সিলেটের প্রায় প্রতিটি মার্কেটেই ব্যাকআপ হিসেবে জেনারেটরের ব্যবস্থা রয়েছে। কিন্তু বর্তমানে পেট্রোল পাম্প সমূহে জ্বালানী তেল সংকটের কারণে খুচরা তেল বিক্রি না করাতে আমাদের জেনারেটর থেকেও কোন লাভ হচ্ছেনা।

3

স্মারকলিপিতে আরো বলা হয়, বিশ্বমন্দার প্রভাবে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে, এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে বিদ্যুতের তীব্র সংকট। এমতাবস্থায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দোকান ভাড়া, ষ্টাফ বেতন, ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য খরচাদি বহন করে ব্যবসায়ীরা পুঁজি হারাতে চলছেন। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা বন্ধ করে দেয়া ছাড়া বিকল্প কোন পথ নেই। আমরা সিলেটের ব্যবসায়ীবৃন্দ বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের দ্বারস্থ হওয়া ব্যতীত কোন পথ নেই। এাছাড়া কাল থেকে এস.এস.সি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। লোডশেডিং ও তীব্র গরমে শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারছে না। জীবনের প্রথম জাতীয় পরীক্ষার আগে এ অবস্থা চলতে থাকলে শিক্ষার্থীদের পরীক্ষায় মারাত্মক বিপর্যয় দেখা দিবে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ সিলেটের বিদ্যুৎ ও জ্বালানী তেলের সমস্যা অচিরে দূর করে সিলেটবাসীর জীবন যাত্রারক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

5

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ সংবাদ

সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিরসনে দোকান মালিক সমিতি সিলেট জেলার স্মারকলিপি পেশ

6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের অব্যাহত লোডশেডিং ও জ্বালানী সংকট নিসরনে সিলেটের জেলা প্রশাসক মোঃ

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব জালালাবাদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

8 সেবা ও সৌহার্দ্যের দীর্ঘ চার দশক পেরিয়ে ৪১ বছরে পদার্পণ করলো সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব

অস্থিমজ্জা প্রতিস্থাপনই রক্ত ক্যান্সার থেকে মুক্তির অন্যতম পথ: ডা. শুভ প্রকাশ সান্যাল

অস্থিমজ্জা প্রতিস্থাপনই রক্ত ক্যান্সার থেকে মুক্তির অন্যতম পথ: ডা. শুভ প্রকাশ সান্যাল

8 রক্তের ক্যান্সার এবং জটিল রক্তরোগ চিকিৎসায় ‘বোন ম্যারো ট্রান্সপ্লান্ট’ বা অস্থিমজ্জা প্রতিস্থাপন বর্তমানে এক যুগান্তকারী ও কার্যকর সমাধান। সঠিক

ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’

ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ ‘সাল পরবর্তী আলোচনা সভা’

7 ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ও হাজী নওয়াব আলী সবজি মার্কেটের যৌথ উদ্যোগে ‘সাল পরবর্তী আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। 7

আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

আগামীকাল সিলেট সফরে আসছেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন।

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

সিলেট জেলা যুবদল সভাপতির মেয়ের সফল অস্ত্রোপচার: সুস্থতার জন্য দোয়া কামনা

5 সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের একমাত্র কন্যা মাহদিয়া ইসলাম মুনের নাকের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মহান

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

কালিঘাটে ব্যবসায়ী মাহবুবুর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

8 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জিএসসি ইস্ট লন্ডন ব্রাঞ্চের উদ্যোগে বৈধভাবে বিদেশ গমনের উপায় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

5 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের

1
3