admin

প্রকাশিত: 11:22 AM, April 22, 2026

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

সিসিকের ওএসডি চন্দন দাশের ‘আলাদিনের চেরাগ’: মন্দিরে ‘অস্থায়ী অফিস’ বসে বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা পাচারের অভিযোগ

7

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ উঠেছে। কেবল আর্থিক অনিয়মই নয়, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার এবং ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে হয়রানি করার গুরুতর তথ্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, নগরের চালিবন্দর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী ভৈরবতলী মন্দিরে বসে চন্দন দাশ সিটি করপোরেশনের একটি ‘অস্থায়ী অফিস’ গড়ে তুলেছিলেন। স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় এই প্রতিষ্ঠানকে তিনি ব্যক্তিগত আখের গুছানোর কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। ভবনের নকশা অনুমোদন (বিল্ডিং পারমিশন), হোল্ডিং ট্যাক্স এবং পানির সংযোগ দেওয়ার নামে সেখানে চলত প্রকাশ্য ‘ফাইল বাণিজ্য’। এমনকি সিসিকের জাল রসিদ ও কাগজপত্র ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, চন্দন দাশ নিজের ধর্মীয় পরিচয় ও বিভিন্ন সংগঠনকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিলেন। সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবাদে তিনি সিসিকের ভেতরে ও বাইরে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। অভিযোগ রয়েছে, এলাকার অসহায় মানুষকে মামলার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিয়মিত অর্থ আদায় করতেন তিনি। তার এই দাপটের কারণে এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি।
একজন সাধারণ কর্মকর্তা হয়েও চন্দন দাশ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার উল্লেখযোগ্য সম্পদের মধ্যে রয়েছে নগরীর একটি পাঁচতলা ভবন (যা সম্প্রতি প্রায় ২ কোটি টাকায় বিক্রি করা হয়েছে), শিবগঞ্জ এলাকার ‘সাইফা সামিট’ ভবনে প্রায় ১ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট, নিজ মালিকানাধীন অন্তত চারটি ট্রাক, সিলেট ও আশপাশের এলাকায় বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি।
সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, চন্দন দাশ তার শ্যালিকার মাধ্যমে আমেরিকায় প্রায় শতকোটি টাকা পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে ওএসডি হিসেবে থাকলেও সিসিকের ভেতরে এখনো তার অদৃশ্য প্রভাব বিদ্যমান বলে গুঞ্জন রয়েছে।
ভৈরবতলী মন্দিরের ধর্মীয় পরিবেশ নষ্ট এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী নগরবাসী ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। রাজস্ব ফাঁকির বিশাল অঙ্ক উদ্ধার এবং এই ‘দুর্নীতির কারিগরের’ বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট উচ্চ মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

3 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
2