editor
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২৬
সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের আজাদ-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ।
গত ২০ এপ্রিল সোমবার রাত সাড়ে ১১টায় যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, সহযোদ্ধা কাদের আজাদ-এর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীকে হারালাম। তাঁর মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের মতো আমরাও গভীরভাবে সমব্যথী।
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের দোয়া করেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার ধৈর্য প্রদানের তৌফিক কামনা করেন।
7 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিশিষ্ট সমাজসেবী
3 সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাদের আজাদ-এর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর
2 পূবালী ব্যাংক পিএলসির সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। যুগের সাথে
7 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, সাইয়ীদ ফাহ্দ আল করিম তাঁর কর্মকালে অত্যন্ত পেশাদারিত্ব ও সততার
7 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
3 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
2 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
2 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে