admin
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর মিরাবাজার সংলগ্ন ছন্দানিটুলা এলাকায় মামুনুর রশিদ নামের এক ব্যক্তির সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়ভাবে ‘আওয়ামী ডেভিল’ হিসেবে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে এবার এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ও গেটের সামনে ইচ্ছাকৃতভাবে পয়ঃবর্জ্য ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
মিরাবাজার ছন্দানিটুলা উদ্দীপন ১৮ নম্বর বাসার বাসিন্দা এক আমেরিকা প্রবাসী পরিবার মাত্র দুই সপ্তাহ আগে দেশে ফেরেন। কিন্তু দেশে এসে অবসর সময় উপভোগের বদলে তারা চরম হেনস্থার শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, পাশের বাসার বাসিন্দা মামুনুর রশিদ তার বাসার পয়ঃবর্জ্যের লাইন এমনভাবে দিয়েছেন যে, ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি প্রবাসীর বাড়ির ভেতরে এবং প্রধান ফটকের সামনে দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভুক্তভোগী শাহানা আক্তার জানান, নোংরা পানির উৎকট গন্ধ এবং রোগজীবাণুর কারণে পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। একাধিকবার অভিযোগ করার পরেও মামুন কোনো তোয়াক্কা না করে উল্টো হয়রানি চালিয়ে যাচ্ছেন। বাধ্য হয়ে গত ১২ই এপ্রিল শাহানা আক্তার সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) বরাবর প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এলাকাবাসীর দাবি, মামুনুর রশিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট চেম্বারের সাবেক সহ-সভাপতি তাহমিন আহমদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে প্রভাব খাটাতেন। এই প্রভাবে তিনি এলাকার সাধারণ মানুষকে তটস্থ করে রাখতেন।
কিছুদিন আগে প্রতিবেশী এক নারী চিকিৎসককে হেনস্থা করায় এলাকায় সালিশ বৈঠক হয়। সে সময় প্রবীণ মুরব্বিদের সামনে হাতজোড় করে ক্ষমা চাইলেও তার স্বভাব বদলায়নি।
মিরাবাজার উদ্দীপন ১৮(১) নম্বর যে ভবনটিতে তিনি বসবাস করছেন, সেটিও দখলকৃত বলে এলাকায় গুঞ্জন রয়েছে।
২০২২ সালে রাস্তা নিয়ে বিরোধের জেরে জাসাস নেতা সিরাজুল ইসলাম সিরাজের ওপর ছাত্রলীগ-যুবলীগ ক্যাডার নিয়ে হামলা চালায় মামুন বাহিনী। দা দিয়ে কোপানোসহ বাড়িঘর ভাঙচুরের সেই ঘটনা সে সময় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
গত ৫ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর নিজের ‘আওয়ামী ডেভিল’ ইমেজ ঢাকতে মামুন দ্রুত জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার চেষ্টা চালান। তবে জামায়াতের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানিয়েছেন, মামুন নামের কোনো ব্যক্তি তাদের সংগঠনের সাথে সম্পৃক্ত নয়।
এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আকবর জানান, অভিযোগটি এখনো তার হাতে পৌঁছায়নি। তবে প্রাপ্তি সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রবাসীর পরিবার ও এলাকাবাসী এই ‘আইন অমান্যকারী’ ব্যক্তির হাত থেকে বাঁচতে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযোগের বিষয়ে মামুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে লাইন কেটে দেন।
2 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে
3 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর
2 সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: 7 সিলেট নগরীর মিরাবাজার সংলগ্ন ছন্দানিটুলা এলাকায় মামুনুর রশিদ নামের এক ব্যক্তির সীমাহীন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন
4 সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের বড় ভাই অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণ
4 স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই
1 গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের আমুড়া ইউনিয়নের ধারাবহর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাহেদ আহমদ
1 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিশিষ্ট সমাজসেবী