admin

প্রকাশিত: 1:50 PM, April 23, 2026

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

2

সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এতে সামাজিক ও ব্যবসায়িক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসায়ী। জিডি নম্বর: ২৭১৪, তারিখ: ২২/০৪/২০২৬।
জিডি ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে সুবিদবাজারস্থ নিজ কার্যালয়ে অবস্থানকালে মাহমুদ হাসান লক্ষ্য করেন যে, তিনটি পৃথক ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট পোস্ট দেওয়া হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিরা কোনো প্রমাণ ছাড়াই দাবি করছে যে, তারা ওই ব্যবসায়ীর কাছে টাকা পায়। এই ধরনের কুরুচিপূর্ণ এবং মানহানিকর পোস্টের মাধ্যমে তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী মাহমুদ হাসান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হললিয়া চরগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সিলেট নগরীর সুবিদবাজার এলাকার ‘কর্নার ভিউ টাওয়ারে’ সপরিবারে বসবাস করছেন। তিনি জানান, দীর্ঘদিনের পরিচিত ও আত্মীয়-স্বজনদের কাছে তাঁকে হেয় করার উদ্দেশ্যেই একটি চক্র সুপরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।
ব্যবসায়ী মাহমুদ হাসান বলেন, “এই মিথ্যা পোস্টগুলোর কারণে আমার দেশে ও প্রবাসে থাকা বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের কাছে আমি বিব্রত হচ্ছি। আমি স্বাভাবিকভাবে ব্যবসায়িক কাজ ও সামাজিক চলাফেরা করতে পারছি না। তাই ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে আইনি আশ্রয় নিয়েছি।”
তিনি আরও অভিযোগ করেন, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের মাহরুফ শাহর ছেলে রুমান শাহ ও সুনামগঞ্জের ছাতক উপজেলার নয়াগাও গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে মাসরু মিয়া তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এএসআই লুৎফর রহমান জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এই বিষয়ে ব্যবসায়ী মাহমুদ হাসান জিডির পাশাপাশি সিলেট এসএমপি কমিশনারের কাছে একটি অভিযোগ দাখিল করেন।

Sharing is caring!

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

8 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

1 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

1 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
5