editor

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

1

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং নাগরিক অধিকার রক্ষার লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার ডাক দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। আগামী ২৪ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টায় নগরীর চাদনীঘাটস্থ ঐতিহাসিক সারদা হলে এই সভা অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের ন্যায্য ৮ দফা দাবি আদায়ে জনমত গঠন ও সামাজিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়েছে। সিলেটে বসবাসরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সুধীজনরা এতে অংশ নিয়ে নিজেদের অধিকার ও সংকটের কথা তুলে ধরবেন।
উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার অনুরোধ জানিয়েছেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলার সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস ও সাধারণ সম্পাদক কৃপেশ পাল।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় বৈষম্য দূর করতে ৮ দফা দাবির বাস্তবায়ন এখন সময়ের দাবি। এই মতবিনিময় সভা থেকে আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। সিলেট নগরীর চাদনীঘাট এলাকায় অবস্থিত সারদা হলে অনুষ্ঠেয় এই সভায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

6 সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না:  মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না:  মন্ত্রী খন্দকার মুক্তাদির

8 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি: কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি: কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

3 ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং নাগরিক অধিকার রক্ষার লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার ডাক দিয়েছে

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

3 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

8 সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

1
6