admin

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

8

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও নানা অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। ওই পরিত্যক্ত বাসায় হোসেন আহমদের ছেলে নিসাত আহমদের নেতৃত্বে ছাত্রলীগের একদল কর্মী মাদকের আস্তানা গড়ে তুলেছে বলে জানা গেছে। সম্প্রতি সেখান থেকে ধারণকৃত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাসায় নিসাত আহমদ তার সহযোগীদের নিয়ে নিয়মিত মাদকের আসর বসাতেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী মেহেদী আহমদ মাদক সেবনরত অবস্থায় দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। শুধু তাই নয়, ভিডিওতে মেহেদী নিজ মুখে স্বীকারোক্তি দিচ্ছেন যে, গত ৪ আগস্ট সিলেট নগরীর জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর রামদা হাতে হামলায় তিনি সরাসরি জড়িত ছিলেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকে অভিযুক্ত মেহেদী আহমদ এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন। তিনি ২৩ নং ওয়ার্ডের সালেখ আহমদের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
অভিযোগ রয়েছে, এই পুরো মাদক সিন্ডিকেট ও অপকর্মের নেপথ্যে মূল আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন ২৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদ। স্থানীয় বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক প্রভাবের কারণে এতদিন কেউ এই আস্তানার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি।
এদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবং মেহেদীর চাঞ্চল্যকর স্বীকারোক্তির ফলে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাটি ধামাচাপা দিতে জোর তৎপরতা শুরু করেছেন হোসেন আহমদ। তিনি বিষয়টি ‘মীমাংসা’ করার জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন বলে খবর পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে হোসেন আহমদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সিলেট পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

8 সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেনের পরিত্যক্ত বাসায় ‘মাদক ও অপকর্মের আস্তানা’ : ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী নিসাত বেপরোয়া

3 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হোসেন আহমদের একটি পরিত্যক্ত বাসাকে কেন্দ্র করে মাদক সেবন ও

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না:  মন্ত্রী খন্দকার মুক্তাদির

জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না:  মন্ত্রী খন্দকার মুক্তাদির

2 বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, আন্তর্জাতিক বাজারে বাড়তি মূল্যে জ্বালানি আমদানি করলেও তার

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি: কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

রিকশার গ্যারেজ থেকে কোটিপতি: কার্পেট ব্যবসায় জুয়েলের ‘আলাদিন চেরাগ’ ও প্রতারণার ফাঁদ

8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় এক সময় রিকশার গ্যারেজ চালাতেন মৃত আমজাদ হোসেনের ছেলে জুয়েল আহমদ। বিক্রমপুর থেকে

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা শুক্রবার

4 ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং নাগরিক অধিকার রক্ষার লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার ডাক দিয়েছে

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

সিলেটে কালচারাল ফ্যাসিস্টদের বইমেলা আয়োজনের প্রতিবাদে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ

1 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আগামী ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠেয় বইমেলায় ‘নিষিদ্ধ সংগঠনের’ সংশ্লিষ্টতা এবং বিতর্কিত প্রকাশনীকে

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

বেসরকারি উদ্যোগে চালু হবে সরকারি ৬টি বন্ধ পাটকল: খন্দকার মুক্তাদির

5 বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, বলেছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বন্ধ পাটকলগুলোর

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

সিলেটে ব্যবসায়ীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার: কোতোয়ালী থানায় জিডি

6 সিলেটে মাহমুদ হাসান (৩৭) নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ

1
6