editor

প্রকাশিত: 8:22 PM, April 24, 2026

যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার মতবিনিময় সভা

যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী জয়ন্তী রায় বলেছেন, বাহাত্তরের সংবিধানকে বার বার ক্ষত বিক্ষত করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা হয়েছে। তাই বৈষম্যহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন অধরা রয়ে গেছে। যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়। তাই বৈষম্যের অবসান ঘটাতে হলে কেঁদে বুক ভাসালে হবে না, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে সিলেট নগরীর সারদা হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী, চা জনগোষ্ঠী, হরিজন, রবিদাস, সহ নৃতাত্বিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সূধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রের জন্য আইনের শাসন জরুরি হলেও দূঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মঠ, মন্দির, গীর্জা, প্যাগোডা সহ তাদের জানমালের উপর যে হামলা হয়েছে তার কোন বিচার হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেষ্টোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। যা অত্যন্ত দূঃখজনক ও নিন্দনীয়। বিশেষ অতিথি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন ঐক্য পরিষদের আন্দোলন সংগ্রামের ফলে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন প্রণয়ন করলেও এখনো অনেক ভুক্তভোগী মামলার রায় পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের সম্পত্তি ফিরে পাননি। সভায় বক্তারা ৮ দফা দাবির প্রতি একাত্বতা প্রকাশ করে বলেন সংখ্যালগু সরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী। সেসাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা না হলেও বৈষম্য দূর হবেনা। সেজন্য যোগ্যতার ভিত্তিতে চাকরি, স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দূঃখজনক হলেও সত্য যে সংখ্যালঘু সহ আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা পদে পদে নির্যাতন, নিপীড়ন সহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ দেশের চা-শ্রমিকরা শত শত বছর থেকে এদেশে বসবাস করে দেশের উন্নয়নে অবদান রাখলেও ভূমির অধিকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী সারদা হলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও ঐক্য পরিষদ নেতা দিপক কুমার দাস।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শাবিপ্রবির অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিরঞ্জন দে যাদু, খ্রিস্টান সম্প্রদায়ের ডিকন নিজুম সাংমা, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, শিক্ষক ঊষা রানী দাস, খাসিয়া এসোসিয়েশনের সভাপতি বম্পাস পাংলা,স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ বনদীপ লাল দাস, সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি পলাশ বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী এডভোকেট প্রশান্ত কুমার পাল, স্থপতি যিশ্ঞু কুমার দাস, ইসকন প্রতিনিধি বুদ্ধি গৌড় দাস, বৌদ্ধ সমিতির প্রতিনিধি উৎপল বড়ুয়া, পূজা পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, ব্রাহ্মণ পরিষদের সভাপতি অমৃত রাম চক্রবর্তী, বলরাম জিউ আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল দে, মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, অধ্যাপক বিজিত রঞ্জন বৈদ্য, মানিক লাল দে, জিডি রুমু, হারাধন দেব প্রভাষ, শৈলেন কর, নন্দন চন্দ্র পাল, শ্যামল কাপালি, রকি দেব, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিভু, নিখিল মালাকার, বিশ্বজিত দাস, মনমোহন দেবনাথ, উত্তম ঘোষ, স্বপন কুমার দাস, অপরেশ দাস অপু, সঞ্জয় পাল, অপন দাস,রঞ্জিত রবি দাস প্রমূখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন