editor

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

5

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০ মিনিটে মন্ত্রীর সিলেটস্থ নিজ বাসভবনে যান ব্যবসায়ী নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মুনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদদীন, হাজী মকবুল হোসেন, হাজী বাবুল মিয়া, খোবের হোসেন,আবদুল্লাহ আল মামুন সেমন,ইমন আহমদ, মারুফ আহমদ, মাহবুবুর রহমান জনি, শাহ আলম শাহান,হাজী, তজম্মুল খান, হাজী আমিন উদদীন, রাসেল আহমেদ, রহমত উললা, আমিনুর রশিদ আমিন, খয়েছ বকস, লয়েক আহমদসহ আরও অনেকে।
মতবিনিময়কালে মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বাজার দর স্থিতিশীল রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, কোনো অবস্থাতেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না। সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিম উল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধার্থে দেওয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কালিঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়েও তারা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

1 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

3 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

2 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

7 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

1 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

6 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০

যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধাগ্রস্ত হয়: বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী রায়

4 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী জয়ন্তী রায় বলেছেন, বাহাত্তরের সংবিধানকে

অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক

অদৃষ্টের কাছে হার না মেনে দৃষ্টি প্রতিবন্ধী সমিরঞ্জন বিশ্বাস ব্রেইল শিক্ষক

5 দৃষ্টি নেই, কিন্তু স্বপ্ন আছে। চোখে আলো নেই, কিন্তু হৃদয়ে আছে হাজার রঙের এক পৃথিবী। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা জ্ঞান

1
5