editor

প্রকাশিত: ৬:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

2

সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ৯২ জন কৃতি শিক্ষার্থীর হাতে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

1

এবারের বৃত্তি পরীক্ষায় নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ৯২ জন মেধাবীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। বিজয়ীদের মধ্যে ৪ জন ট্যালেন্টপুলে, ৩৬ জন সাধারণ গ্রেডে এবং ৫২ জন বিশেষ গ্রেডে এই বৃত্তি লাভ করেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. শাহজাহান আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা কেবল সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান খান শামছু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট সিলেট এর আইনজীবি অ্যাডভোকেট মোঃ দিলোয়ার হোসাইন শামীম এবং আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক সাদিকুর রাহমান।

4

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষে লিংকন তালুকদার, অঞ্জন রায় সঞ্জয়, সুনীল রঞ্জন দাস এবং সিটি আদর্শ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসাইন বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের পক্ষে ইসমাত জাহান ও ত্রপা দাশ টুসু এবং অভিভাবকদের পক্ষে আনোয়ার আহমদ তাদের অনুভূতি ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সদস্য প্রান্ত দাশ।

3

বক্তারা সিটি আদর্শ ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, বৃক্ষরোপণ, শিক্ষার্থী সংবর্ধনা, ধর্মীয় উৎসবে সহায়তা এবং চক্ষু সেবা ক্যাম্প পরিচালনার মাধ্যমে ফাউন্ডেশনটি সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃতি শিক্ষার্থীদের এই অর্জন আগামীতে তাদের আরও বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

1

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

ভারতের ‘নারুভি হাসপাতাল’ ও ‘সিলেট মেডিকেয়ার’-এর মতবিনিময় সভা

7 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

জাস ফাউন্ডেশনের সহযোগিতায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস কাজ করছে অনুশীলন একাডেমি

8 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

উইভার্স ওয়ার্ডে পরিবর্তনের অঙ্গীকার, লেবার পার্টির প্রার্থী হিসেবে দেলওয়ার হোসেনের প্রচারণা

1 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

সিলেটে ৯২ জন শিক্ষার্থীকে সিটি আদর্শ ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান

4 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

সিলেটে মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপের সভা অনুষ্ঠিত, ৭ সদস্যের অ্যাডহক কমিটি গঠন

7 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে দৌড়ের কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ শহীদুল ইসলাম

5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবিতে সিলটি পাঞ্চায়িত’র জনসভায় বাধা

7 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

2 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০

1
7