editor
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২৬
যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেটের কৃতি সন্তান মোঃ দেলওয়ার হোসেন। আগামী ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি ‘গোলাপ ফুল’ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
দেলওয়ার হোসেনের আদি বাড়ি বাংলাদেশের সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল মনোহরপুর নয়াবাড়ী গ্রামে। তিনি ওই এলাকার সাবেক চেয়ারম্যান সিরাজুর রহমানের বড় ছেলে এবং বিশিষ্ট সালিশ বিচারক মরহুম হাজী তাহির আলীর নাতি। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত দেলওয়ার হোসেন সেখানে প্রবাসী সিলেটি ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে রেখেছেন।
নির্বাচনকে সামনে রেখে উইভার্স ওয়ার্ডে লেবার পার্টির প্রচারণা এখন তুঙ্গে। দেলওয়ার হোসেনের সঙ্গে একই প্যানেলে রয়েছেন লেবার পার্টির আমিনা আলী এবং মেয়র প্রার্থী কাউন্সিলর সিরাজুল ইসলাম।
দেলওয়ার হোসেন বলেন, আমি সিলেটের সন্তান হিসেবে সবসময় আপনাদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে টাওয়ার হ্যামলেটসের আবাসন সংকট নিরসন, তরুণদের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা জোরদারে আমি সর্বোচ্চ গুরুত্ব দেব।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মতে, দেলওয়ার হোসেন একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির পরিশ্রমী মানুষ। টাওয়ার হ্যামলেটসে বিপুল সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের বসবাস থাকায় স্থানীয় কাউন্সিলে জোরালো প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেতন ভোটাররা তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
আগামী ৭ মে ‘গোলাপ ফুল’ মার্কায় ভোট দিয়ে টাওয়ার হ্যামলেটসের উন্নয়নে ভূমিকা রাখার জন্য তিনি উইভার্স ওয়ার্ডের সকল বাসিন্দা ও বাংলাদেশি কমিউনিটির কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
5 সিলেটে রোগীদের উন্নত ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারতের ভেলোরে অবস্থিত নারুভি হাসপাতাল এবং সিলেটের অন্যতম স্বাস্থ্যসেবা
5 জাঁকজমকমপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ মেধাবৃত্তি ও এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
4 যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আসন্ন নির্বাচনে রাজনৈতিক অঙ্গনে বইছে উৎসবের আমেজ। এই নির্বাচনে উইভার্স ওয়ার্ড থেকে ক্ষমতাসীন লেবার পার্টির
6 সিলেট নগরীর সিটি মডেল স্কুলের করেরপাড়া ক্যাম্পাসে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সিটি মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এর বৃত্তি প্রদান
3 সিলেটের পরিবহন খাতের শৃঙ্খলা ও রুট ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে জগন্নাথপুর-সিলেট-সুনামগঞ্জ-দিরাই এবং সিলেট-বিশ্বনাথ-রামপাশা মিনিবাস ও কোস্টার মালিক গ্রুপ-এর সাধারণ মালিকগণের
8 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মুহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে
8 সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে জনসভায় পুলিশের বাধা প্রদানের তীব্র
5 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সিলেট ব্যবসায়ী সমিতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ২০