editor
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৬
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে সিলেটস্থ মন্ত্রীর নিজ বাসভবনে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বর্তমান বাজার পরিস্থিতি এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রধান তিনটি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় সাধারণ ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের অহেতুক হয়রানি বা ভীতিকর পরিস্থিতির শিকার না হন। ব্যবসায়ী সমিতিভুক্ত এলাকাগুলোতে দ্রুত রাস্তাঘাট সংস্কার ও যাতায়াত ব্যবস্থা উন্নত করা। কালিঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ।
ব্যবসায়ীদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁদের আশ্বস্ত করেন। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর।
বাজার মনিটরিং প্রসঙ্গে তিনি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে বলেন, সরকারি বিভিন্ন সংস্থা কর্তৃক মনিটরিংয়ের সময় যাতে কোনো অরাজকতা বা ভীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সাথে রেখেই প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করার দিক-নির্দেশনা দেওয়া হবে। এছাড়া এলাকার উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানেও তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন-এর নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি: হাজী মকবুল হোসেন, হাজী মো. বাবুল মিয়া, সহ-সাধারণ সম্পাদক হাজী খুবের হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, কোষাধ্যক্ষ মো. আমিনুর রহমান ইমন, দপ্তর সম্পাদক মো. আব্দুল হক, প্রচার সম্পাদক ইমতিয়ার হোসেন আরাফাত, কার্যকরী সদস্য মো. শাহ আলম শাহান, মো. দেলওয়ার হোসেন রাসেল, হাজী মো. রহমত মিয়া, হাজী মো. খালেদ হোসেন, জেবুল আহমদ, সৈয়দ আনোয়ার হোসেন, হাজী আমিন উদ্দিন, মো. রেজা চৌধুরী, মো. জুনেল আহমদ, মাহবুবুর রহমান জনি, হাজী তোফাজ্জল হোসেন খান ও সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয়ন পরিষদের সেক্রেটারি মনজ কুমার দাস, প্রমুখ।
মন্ত্রী পরিশেষে ব্যবসায়ীদের সততার সাথে ব্যবসা পরিচালনা করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, প্রতিবন্ধী মানুষের প্রতি প্রধনমন্ত্রী তারেক রহমান
5 বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন লাভ করেছে। গত ২৫ এপ্রিল শনিবার বাংলাদেশ পূজা উদযাপন
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
4 জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের প্রধান সমন্বয়কারী গোলাম সারোয়ার মিলনের মৃত্যুতে গভীর শোক
3 সিলেটের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কথাকলি সিলেটের মহড়া কক্ষে
3 আগামী ২ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
2 স্টাফ রিপোর্টার: সিলেটে সরকারি চাকুরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের
6 মো. নুরুল ইসলাম: সিলেটের সদর উপজেলার ঐতিহ্যের প্রতীক ‘বাসিয়া খাল’ নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে। এক সময় এই