editor
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬
সুলতান সুমন:
শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম একাউন্টের মাধ্যমে নারী দিয়ে ভয়ঙ্কর প্রতারণা করে যাচ্ছে। এর প্রমাণ পেয়েছি পুলিশ। আর এই প্রতারক চক্রকে হন্যে হয়ে খুঁজছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাই এই প্রতারক চক্রকে ধরিয়ে দিতে সবার সহযোগিতা চেয়েছেন পুলিশ প্রশাসন।
এসএমপি’র মোগলাবাজার থানা পুলিশ সূত্র জানায়, টেলিগ্রাম একাউন্টে যুক্ত হয়ে মোগলাবাজার থানার আলমপুর মালিপুরের বাসিন্দা আবুল হাসনাতের ছেলে এম নুজহাতুল ইসলাম প্রতারক চক্রের খপ্পরে পড়ে ১৯,৯২, ২৭৩/= টাকা দিয়ে নিঃস্ব হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় কুমিল্লা সদর চম্পকনগরের ভুইয়া বাড়ির শিপন মিয়ার মেয়ে শিউলী আক্তার (৩২) সহ চার জনের বিরুদ্ধে (মামলা নং-০৬(০৮)২৫ইং) দায়ের করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন গাজীপুরের নিজ মাওনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে হৃদয় হাসান তন্ময় (২২), খুলনা পাইকগাছা থানার হোল্ডিং ৩৮৭ লস্কর বাসার বাসিন্দা অমর কৃষ্ণ সানার ছেলে মৃন্ময় কান্তি সানা (৩০) ও কুমিল্লা দাউদ কান্দি ইউনিয়নের তুলাতুলি গ্রাম ও বর্তমানে ঢাকা মিরপুর ১৩ নং ওয়ার্ড সাত্তার রোডের বাসিন্দা আনিছুর রহমানের ছেলে নুরে আলম।
থানায় মামলা দায়েরের পর তদন্তে নামেন মোগলাবাজার থানার এসআই রাজীব পাল। তিনি তদন্তের মাধ্যমে প্রতারক চক্রের সন্ধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে ব্যাংক একাউন্ট, এনআইডি কার্ড, পাসপোর্ট সংগ্রহ করেন এবং ওই চক্রকে গ্রেফতারের জন্য বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে যাচ্ছেন। কিন্তু ওই চক্রটি ঘনঘন স্থান বদলাচ্ছে।
এম নুজহাতুল হক সায়েমের এজাহার সূত্রে জানা যায়, প্রতারক চক্র জেরিন নামক টেলিগ্রাম এ্যাকাউন্ট থেকে তার নিজ মোবাইল ০১৮৬৭৬৮০৭৩৪ নাম্বারের টেলিগ্রাম লিংকে জয়েন্টের জন্য অনুরোধ পাঠিয়ে প্রতারনা করে থাকে।
উক্ত টেলিগ্রাম গ্রুপে প্রবেশের পর উক্ত গ্রুপের এ্যাডমিন রাশেদুল ইসলাম নামক অজ্ঞাতনামা বিবাদীর কথায় আশ্বস্ত হয়ে প্রথমে তার বিকাশ এ্যাকাউন্ট থেকে গত ২৯/০৭/২০২৫খ্রিঃ তারিখ রাত ০৭.০০ ঘটিকার সময় উক্ত বিবাদীর মোবাইল ০১৭৩৩৬৩২২৫৭ নাম্বারের বিকাশ এ্যাকাউন্টে নগদ ৫০০/- টাকা বিকাশ করেন। উক্ত টাকা বিকাশ নাম্বার হতে ৮০০ টাকা ফেরত পেয়ে আশ্বস্থ্য হন তিনি। যার প্রেক্ষিতে বিবাদীদের মোবাইল ০১৭৩৩৬৩২২৫৭, ০১৬২২৯৩৩০৩৯৩ ০১৮৫৫৯১৪৩৬৭ নাম্বারের মাধ্যমে একাধিকবার টাকা লেনদেন করেন।
উক্ত প্রতারক চক্র বাদীর টেলিগ্রাম এ্যাকাউন্টে ফোন করে বলে তাদের WITHLOCALS নামক কোম্পানীতে সীমিত সময়ের জন্য বিশেষ অফার দেওয়া হচ্ছে। যদি উক্ত অফারে অংশ গ্রহণ করার জন্য WITHLOCALS নামক টেলিগ্রাম গ্রুপের কাষ্টমার কেয়ার আবু হুরাইয়া বাদীকে আশ্বস্থ্য করেন।
উক্ত অজ্ঞাতনামা বিবাদীর কথায় আশ্বস্থ্য হয়ে টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ প্রকাশ করলে প্রতারক হৃদয় হাসান তন্ময়, পূবালী ব্যাংক লিঃ জয়না বাজায় শাখা, গাজীপুর এর অ্যাকাউন্ট নং-৫৯০৯০১০০২০১৩ প্রদান করে। পরবর্তীতে উক্ত গত ০১/০৮/২০২৫খ্রিঃ তারিখ হৃদয় হাসান, আবু হুরাইয়া নায়ক বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে পূনরায় আরো ৫,০০,০০০/- টাকা জমা দিতে হবে। বাদী সরল বিশ্বাসে পূনরায় উক্ত হৃদয় হাসান তন্ময় নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৫,০০,০০০/- টাকা প্রেরণ করেন। উক্ত টাকা প্রেরনের পর আবু হুরাইয়া নামক অজ্ঞাতনামা বিবাদী তাহাকে পুনরায় বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে তাকে পুনরায় প্রাপক মৃন্ময় কান্তি স্থানা, ডাচ বাংলা ব্যাংক লিঃ নিউ মার্কেট শাখা, ঢাকা এর এ্যাকাউন্ট নং-২৭৫১০৫০০৭৯৩১৯, ও প্রাপক নুরুল আলম, সিটি ব্যাংক লিঃ মিরপুর শাখা, ঢাকা এর এ্যাকাউন্ট নং- ২৩০৪৫১৩৬৪৮০০১, এবং প্রাপক শিউলি আক্তার, ডাচ বাংলা ব্যাংক লিঃ কুমিল্লা শাখা, কুমিল্লা এর এ্যাকাউন্ট নং- ১৯৪১৫৮০২৭৪৩৪২ এ্যাকাউন্ট সমূহে ১০,০০,০০০/- টাকা জমা দেন । বাদী সরল বিশ্বাসে পূনরায় উক্ত মৃন্ময় কান্তি ছানা নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৩,৯২,২৭০/- টাকা ও নুরুল আলম নামক বিবাদীর ব্যাংক এ্যাকাউন্টে নগদ ৫,০০,০০০/- টাকা এবং শিউলি আক্তার নামক ব্যাংক এ্যাকাউন্টে নগদ ১,০০,০০০/- টাকা প্রেরণ করেন ।
বিবাদীদের ব্যাংক এ্যাকাউন্টে টাকা প্রেরনের পর ০১/০৮/২০২৫খ্রিঃ আারিখ রাত অনুমান ১০.০০ ঘটিকায় উক্ত আবু হুরাইয়া নামক অজ্ঞাতনামা বিবাদী পুনরায় বলে যে, অনলাইন অফারের পরবর্তী ধাপে যেতে হলে পূনরায় আরো ১৫,০০,০০০/- টাকা বিবাদীদের ব্যাংক এ্যাকাউন্টে প্রেরন করার কথা বলে। বিবাদীদের আর কোন টাকা নিতে পারবে না বললে উক্ত প্রতারক চক্র তাদের টেলিগ্রাম এ্যাকাউন্ট থেকে ব্লক করে দেয়। যার পরিপ্রেক্ষিতে মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজীব পাল জানান, প্রতারক চক্রের প্রতারণা অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে মোগলাবাজার থানা পুলিশ একটি নিয়মিত মামলা রুজু করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে। প্রতারক চক্রের নাম ঠিকানা সংগ্রহ প্রক্রিয়া চলমান আছে। আর গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে ।
2 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন
3 মো. নুরুল ইসলাম: 7 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর
1 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি
7 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর
1 সুলতান সুমন: 4 শিউলী, তন্ময়, মৃন্ময় ও নুরে আলম। এই চার জনের প্রতারক চক্র। তারা দেশের বিভিন্ন স্থানে টেলিগ্রাম
2 সিলেট কালেক্টরেট মসজিদের দোকান কোঠার চুক্তি বাতিলের নোটিশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা অমান্য করায় সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সহ
7 আগামী ১লা মে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস বর্ণাঢ্য আয়োজনে সফল ও সার্থক করার লক্ষ্যে ৭০৭ কেন্দ্রীয়
1 নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বাংলাদেশের কৃষি, পানি ব্যবস্থাপনা ও সামুদ্রিক খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার