editor

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

3

সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এই ঘটনা ঘটে।

2

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বড়বন্দ গ্রামের সোহেল আহমদের সাথে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকাসক্ত সোহেল প্রায়ই ফারহানার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। নির্যাতনের মাত্রা সহ্য করতে না পেরে দুই দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। সোমবার তিনি দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামে তাঁর মামার বাড়িতে অবস্থান করছিলেন।

3

অভিযোগ উঠেছে, সোমবার রাতে স্বামী সোহেল আহমদ ও তাঁর এক চাচাতো ভাই সিএনজি অটোরিকশাযোগে ফারহানাকে মামার বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসেন। এরপর গভীর রাতে নিজ বাড়িতে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

5

নিহতের ভাই সেলিম উদ্দিন জানান, সোহেল একজন মাদকাসক্ত এবং সে প্রায়ই আমার বোনকে মারধর করত। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। নির্যাতনের শিকার হয়ে বোন বারবার আমাদের কাছে আশ্রয় নিত। সোমবার রাতে তাকে পরিকল্পিতভাবে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শোকাহত পরিবারের সদস্যরা।

8

ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফারহানা বেগমের মরদেহ উদ্ধার করে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল আহমদ পলাতক রয়েছে। তাকে আটক করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

3 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 মঙ্গলবার (২৮ এপ্রিল)

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

5 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

3 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

4 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

6 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

8 মো. নুরুল ইসলাম: আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

4 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা. জিয়াউর রহমান চৌধুরী

2 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর

1
4