editor

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৬

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

2

সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক দিলওয়ার, রিপন ও সোহেলকে দেখতে যান তারা।
এসময় নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সাথে কথা বলে তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আবুল হাসান চৌধুরী,সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু,যুগ্ম সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট কোম্পানীগঞ্জ ভোলাগঙ্জ গোয়ানগাট হাদারপার বাস মালিক সমিতির সভাপতি মাহবুবুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টরের প্রাণ হলো শ্রমিকরা, কিন্তু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাস টার্মিনালে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এই ঘটনার কারণে সাধারণ শ্রমিক ও মালিকদের মধ্যে যেমন উদ্বেগ তৈরি হয়েছে, তেমনি টার্মিনালের স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে মালিক ও শ্রমিকদেরকে পরিস্থিতি কাটিয়ে ওঠার উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

কেন্দ্রীয় বাস টার্মিনালের ঘটনায় আহত শ্রমিকদের পাশে মালিক সমিতি

7 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

জুনেলের ত্যাগ বিএনপি পরিবার সর্বদা স্মরণ রাখবে: কয়েস লোদী

4 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

সিলেটে বইমেলা বন্ধ নয়, বিতর্কিত প্রকাশনী বাদ দেওয়ার দাবী ছিলো

6 সিলেটে প্রকাশক পরিষদ আয়োজিত বইমেলা বন্ধের জন্য কোনো দাবি জানানো হয়নি বলে স্পষ্ট করেছেন বইমেলার ব্যাপারে অভিযোগ দাতারা। অভিযোগ

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে তিন সন্তানের জননী খু ন

4 সিলেটের কানাইঘাটে পারিবারিক কলহ ও নির্যাতনের জেরে স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম (২৭) নামে তিন সন্তানের এক জননী মর্মান্তিক হত্যাকাণ্ডের

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১২

1 সিলেট বিভাগে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

সৃজনশীলতার বিকাশে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দেয়ালিকা ‘বাঙালিয়ানা’ উন্মোচন

1 সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

৪৬০০ কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের প্রস্তুতি তুঙ্গে

8 মো. নুরুল ইসলাম: 8 আগামী ২রা মে শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

ওসমানী বিমানবন্দরে ‘হাই সিকিউরিটি অ্যালার্ট’

1 দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার পরিপ্রেক্ষিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও হাই সিকিউরিটি

1
8