editor

প্রকাশিত: 3:17 PM, January 13, 2026

সিলেটে অনন্ত দাসের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বড় ভাইকে প্রাণ নাশের হুমকি বাড়িতে তালা: পরিবার নিয়ে বড় ভাই আত্মগোপনে

সিলেটে অনন্ত দাসের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বড় ভাইকে প্রাণ নাশের হুমকি বাড়িতে তালা: পরিবার নিয়ে বড় ভাই আত্মগোপনে

স্টাফ রিপোর্টার: হিন্দু নির্যাতন ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদী যুবক অনন্ত কুমার দাসকে দেশে ফিরিয়ে আনতে তাঁর বড় ভাই বকুল চন্দ্র দাসের ওপর অব্যাহত চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই মানসিক চাপে বকুল চন্দ্র দাস হার্ট অ্যাটাক ও স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় পরিবার নিয়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানে জানা যায়, অক্টোবর ২০২২ সালে সিলেটের কালীবাড়িস্থ, কালী মন্দিরে তৌহিদি  জনতার ব্যানারে কিছু মৌলবাদি সন্ত্রাসী গুষ্ঠি মন্দির ভাংচুর ও লুটপাটের উদ্দেশ্যে হামলা করে। উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে অনন্ত কুমার দাস তাঁর ফেসবুকে একটি প্রতিবাদি পোস্ট দেন। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই একটি মৌলবাদি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী অনন্ত কুমার দাসের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলে বিভিন্ন মাধ্যমে  প্রাণনাশের হুমকি দিতে থাকে।এর ফলে গত ২৪ অক্টোবর ২০২২ সালে রাতে অনন্ত কুমার দাস আসন্ন প্রাণ নাশের আশংকায় বিচলিত ও চিন্তিত হয়ে স্ট্রোক ও হার্ট অ্যাটাক  করে রয়েল লন্ডন হসপিটারে ভর্তি হন।একিই সাথে  হার্ট অ্যাটাক ও স্ট্রোক এর ফলে তার শরীরে  বাম  অংশ অবশ ও স্মৃতি শক্তি লোপ পায়।যার  চিকিৎসা অদ্যাবধি চলমান  আছে।

অনন্ত কুমার দাস বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তাঁর বড় ভাই বকুল চন্দ্র দাসের ওপর চাপ সৃষ্টি করে এই  মৌলবাদি  গোষ্ঠীটি। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য বকুলকে প্রতিনিয়ত  স্ব-শরীরে ও ফোন কলে প্রান নাশের  হুমকি ও ভয়ভীতি দেখাতে থাকে।

এই চরম আতঙ্ক ও ক্রমাগত হুমকির মুখে বকুল চন্দ্র দাসও হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের ফলে তাঁর শরীরের অবশ হয়ে যায়।  বর্তমানে তিনি চলৎশক্তিহীন অবস্থায় শয্যাশায়ী  রয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত সংবাদ অনুযায়ী, দুষ্কৃতকারীদের ভয়ে বকুল চন্দ্র দাস বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যদের প্রানের নিরাপত্তা নিশ্চিত করতে  বর্তমানে তারা  অজ্ঞাত স্থানে আত্মগোপনে রয়েছেন। অসুস্থ বকুলের সঠিক চিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিয়ে তাঁর স্বজনরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় সচেতন মহল ধর্মীয় ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে কথা বলায় একটি পরিবারের ওপর এমন অমানবিক নির্যাতনও প্রান নাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০