editor
প্রকাশিত: 5:36 PM, May 2, 2026
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) আয়োজিত এই সমাবেশগুলোতে বক্তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।
শুক্রবার বেলা ২টায় জিন্দাবাজারস্থ সিলকো টাওয়ারে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি এম এ রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহুল আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নেতা ও দ্বীন টিভির জনপ্রিয় উপস্থাপক মাওলানা শফিক উদদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা এবং প্রকৃত মুক্তির জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী যুব মজলিস মহানগর সভাপতি জাকারিয়া আল হাসান, জেলা শ্রমিক মজলিসের সহ-সভাপতি আবুল কাশেম সিদ্দিকী, বিমানবন্দর থানা সভাপতি ফরিদ উদদীন, খেলাফত নেতা জমির উদদীন, সাবেক ছাত্র নেতা তাহের আব্দুল্লাহ, দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ মুয়াজ্জ, বিমানবন্দর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার সম্পাদক শিপন আহমদ, মুখলিসুর রহমান, আবিদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে মে দিবসের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
একই দিন সন্ধ্যায় নগরীর ৩৬ নং ওয়ার্ডের বালুচরস্থ একটি মিলনায়তনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শ্রমবিষয়ক সম্পাদক বাবুল আহমদের সভাপতিত্বে ও সহিদুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা ছহুল আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ছহুল আহমদ বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মেহনতি শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করলে দেশ ও জাতি উন্নতি লাভ করবে। তিনি সরকারকে শ্রমিকের প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফিজ মনসুর আহমদ, আনসার আহমদ, মাওলানা আব্দুল বাছিত, সাংবাদিক শেখ লুৎফুর রহমান এবং বালুচর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস শুকুর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাকিল আহমদ।
8 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
3 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
4 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের