editor
প্রকাশিত: 5:16 PM, May 3, 2026
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি অত্যন্ত মহৎ এবং দায়িত্বশীল একটি ব্রত। একজন শিক্ষার্থীকে কেবল মেধাবী হলেই চলবে না, বরং দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে।
কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই কলেজের সমৃদ্ধ ও আধুনিক শিক্ষা পরিবেশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এখান থেকে অর্জিত জ্ঞানই তোমাদের আগামী দিনের পথচলার পাথেয় হবে। তিনি বলেন, উইমেন্স মেডিকেল কলেজ চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এই কলেজের শিক্ষার্থীরা শিক্ষা অর্জন শেষে ডাক্তার হয়ে মানব সেবায় দেশের কল্যাণে কাজ করছে।
রোববার (৩ মে) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ১ম বর্ষ এমবিবিএস (২০২৫-২০২৬) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে ও হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অচিরা ভট্টাচার্য এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের চেয়ারম্যান ও হলি সিলেট হোল্ডিং লিমিটেডের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, ম্যানেজিং ডাইরেক্টর প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, পরিচালক মেজর জেনারেল (অব.) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী। ডকুমেন্টারি উপস্থাপনা করেন ডা. ইসতিয়াজ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মেডিকেল কলেজ হাসপাতালের মসজিদের মোয়াজ্জিন জাহিদুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে ২১তম ব্যাচের নবাগত ছাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং ফারস-৩ এর ম্যাগাজিন এর মোড়ক উম্মোচন করা হয়। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন