editor
প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল আজিজকে সাধারণ সভায় আহবায়ক করে সর্বসম্মতিক্রমে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ২০২৬ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হলেন, আম্বরখানা বাজার কমিটির সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, সদস্য মো: সামছুল আলম, হাজী মো: রইছ আলী, আমির হোসেন, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুর রহমান দুদু, কিবরিয়া হোসেন নিজুম, মোহাম্মদ আলী আকিক, খালেদ আহমদ।
এর পূর্বে সাধারণ সভায় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিমের পরিচালনায় সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন, হাসান মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো: রইস আলী, সিলেট সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, হযরত শাহজালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুর রহমান দুদু, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, আল-হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, বৃহত্তর বিমান বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিলেট জেলার সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সহ-সভাপতি আহমেদ ফুয়াদ বিন রশীদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ। এছাড়াও আর উপস্থিত ছিলেন, সিলেট মহানগরীর মার্কেট কমিটির ব্যবসায়ী নেতৃবৃন্দ।
2 সিলেট মহানগর বিএনপির ১৪নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন,
3 সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে
7 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ।
2 দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) ঘিরে উঠেছে বিস্তর অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ। প্রতিষ্ঠানটির
4 সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম
2 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
1 সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে)