editor
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৬
সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) বিকালে নগরীর দক্ষিণ সুরমা খাদ্য গুদামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।
সিলেট জেলা মোট লক্ষ্যমাত্রা ধান ৮,২৫১ মে.টন, সিদ্ধ চাল ৮,৫৩৯ মে.টন এবং আতপ চাল ৫,৩০৩ মে.টন। সিলেট সদর খাদ্য গুদাম লক্ষ্যমাত্রা ধান ৪৯৯ মে.টন, সিদ্ধ চাল ৩,৯৮২ মে.টন এবং আতপ চাল ২,৫৬২ মে.টন। প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা (মণ প্রতি ১,৪৪০ টাকা), সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি।
কৃষি অফিস কর্তৃক নির্বাচিত তালিকার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি (৩ মণ) থেকে সর্বোচ্চ ৩ টন (৭৫ মণ) ধান গুদামে বিক্রি করতে পারবেন। জেলার ১১টি অটোমেটিক রাইস মিল এবং ৭০টি হাস্কিং রাইস মিল থেকে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ করা হবে।
উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জাকারিয়া মুস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি অফিসার দীপংকর সূত্রধর, খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মো: কামরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক জাহাঙ্গীর আরিফ খান, সিলেট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সিলেট সদর এলএসডি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ, সিলেট বিভাগীয় মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সাব্বির আহমেদ, বাংলাদেশ পুষ্টি চাল মিশ্রণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। কৃষকদের নির্বিঘ্নে গুদামে ধান বিক্রি করতে নিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
2 সিলেট মহানগর বিএনপির ১৪নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন,
4 সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে
6 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের কাছে অনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দ।
3 দেশের স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) ঘিরে উঠেছে বিস্তর অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ। 4
8 সিলেটের ধর্মপ্রাণ মানুষের সরলতা ও ধর্মীয় আবেগকে ঢাল হিসেবে ব্যবহার করে এক বিশাল প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে
7 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম
3 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
7 সিলেট সদর খাদ্য গুদামে বোরো সংগ্রহ ২০২৬-এর আওতায় ধান ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 4 রোববার (৩