editor

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

8

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত (৭) দফা দাবির প্রতি সহানুভূতিশীল থাকার আশ্বাস দিয়ে বলেন, “যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আমি একটি উন্নত ও বাসযোগ্য নগর গড়ার চ্যালেঞ্জ নিয়েছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেই লক্ষ্য অর্জন করতে পারব।” এছাড়াও কম সময়ে উন্নত সেবা নিশ্চিত করতে কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার (৪ মে) বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গনে সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সিসিক প্রশাসক আরো বলেন, “আমাদের মূল দায়িত্ব নগরবাসীকে সেবা দেওয়া। তাই সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সেবা প্রদানে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে শ্রমিকদের উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। বর্তমান সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছেন।”
সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রজবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, সহকারী প্রকৌশলী তানভীর আহমদ তানিম এবং জনসংযোগ কর্মকর্তা (অ.দা.) নেহার রঞ্জন পুরকায়স্থ।
আরও বক্তব্য দেন, কর্মচারী সংসদের সহসভাপতি মুহিবুর রহমান, সদস্য মোস্তাক আহমেদ, কর্মচারী শ্রমিক ইউনিয়নের সহসভাপতি, সভাপতি সুমন চক্রবর্তী, সহসভাপতি লিয়াকত আহমদ ইমন, যুগ্ম সম্পাদক নজির আহমদ, সহসধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব ও নির্জর রায়, প্রচার সম্পাদক নুরুল কবির পারভেজ, উপদেষ্টা মন্ডলীর সদস্য জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমিন, সদস্য মাসুম, নাজু, নোমান, শ্রমিকদের মধ্যে রফিক মিয়া, মো. মোহন মিয়া, মজিদ খান, মিন্টু প্রমুখ।

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মনোনীত হলেন মির্জা শাহরিয়ার জালালী কাইজার

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক মনোনীত হলেন মির্জা শাহরিয়ার জালালী কাইজার

5 ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

7 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই

6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 4

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

2 সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারকশূন্য সিলেটের ৮ টি আদালত, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

8 সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ: প্রস্তুতি সভা অনুষ্ঠিত

6 আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

শ্রমিক সমাবেশে সিসিক প্রশাসক: কর্মকর্তা কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সহিত বিবেচনা করা হবে

4 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-কে বিদায় সংবর্ধনা

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-কে বিদায় সংবর্ধনা

4 নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায়

1
4