editor
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬
আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের এক প্রস্তুতিমূলক কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম। সভাটি সঞ্চালনা করেন সোসাইটির সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। দিবসের শুরুতে সকাল ৯টায় সারদা হলস্থ ইউনিট অফিসে দলীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে মানব প্রাচীর এবং সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া দিবসটির তাৎপর্য তুলে ধরতে সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত হবে এক বিশেষ আলোচনা সভা। রেড ক্রিসেন্টের মানবিক সেবার অংশ হিসেবে দুপুরে মাতৃমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
বক্তারা মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি উদ্যোগকে তৃণমূল মানুষের কাছে পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটির সকল কর্মসূচী সফল ও সার্থক করে তুলতে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম,কার্যকরী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন সামুন, আবু সাইদ, কামরুজ্জামান দিপু,পারভেজ আহমদ,তাহসিন হাসান চৌধুরী,সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
7 ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সিলেট মহানগর যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মির্জা শাহরিয়ার
1 ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার
3 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ
4 সিলেট জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা জজ আদালতসহ বিচারকশূন্য অবস্থায় চলছে সিলেটের ৮ টি আদালত। সিলেট
7 আগামী ৭ মে ‘বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস’যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের
7 আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিসিকের শ্রমিকদের উত্থাপিত সাত
2 নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা সুলতানা-র দীর্ঘ ৩৯ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সফল সমাপ্তিতে বিদায়