editor

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০২৬

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাধীনতার ৫৫ বছর

খাজাঞ্চিতে আজও গড়ে ওঠেনি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স

8

সিলেটের বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়ন। ১৯৫৯ সালে গঠিত এই প্রাচীন ইউনিয়নটি স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ করলেও আজ অবধি এখানে কোনো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হয়নি। প্রায় ৩৫ হাজার জনঅধ্যুষিত এই জনপদের মানুষের স্বাস্থ্যসেবায় একমাত্র ভরসা মাত্র দুটি কমিউনিটি ক্লিনিক, যা বিশাল এই জনসংখ্যার তুলনায় একেবারেই অপ্রতুল।

উপজেলা সদর থেকে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পূর্ব সীমান্তে অবস্থিত এই ইউনিয়নের আয়তন ৬,৭৫৪ একর। বর্তমানে এখানে জনসংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। সাম্প্রতিক তথ্যানুযায়ী, ইউনিয়নে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি (পুরুষ ১৫,৫০৮; নারী ১৮,০৩৮ জন)। প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব ৫.০ জন।

খাজাঞ্চী ইউনিয়নের প্রধান সংকট এখন স্বাস্থ্যসেবা। অনুন্নত ও নাজুক যোগাযোগ ব্যবস্থার কারণে মুমূর্ষু রোগীদের উপজেলা বা জেলা সদরের হাসপাতালে নেওয়া দুঃসাধ্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, জরুরি প্রয়োজনে অনেক সময় কাঁধে করে কিংবা সনাতনী পদ্ধতিতে রোগী নিয়ে দূরবর্তী হাসপাতালে ছুটতে হয়। এতে একদিকে যেমন সময়ের অপচয় ও বাড়তি ব্যয় হচ্ছে, অন্যদিকে পথেই বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন অনেকে।

“আমাদের এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স নেই, এটা ভাবতেই অবাক লাগে। প্রসূতি মা কিংবা বয়স্ক রোগীদের নিয়ে বিপদে পড়লে জেলা সদরে যাওয়া ছাড়া উপায় থাকে না।” নিজাম উদ্দিন, স্থানীয় বাসিন্দা

6

স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন, আলী আহমদ, ইয়াসিন মিয়া ও আসকর আলীসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে তারা জনপ্রতিনিধিদের কাছে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর মিলছে না।

5

বর্তমানে এই জনপদের মানুষ তাকিয়ে আছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার দিকে। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী লুনার প্রতি আস্থা জানিয়ে তারা বলেন, একমাত্র তার সুদৃষ্টি ও সদিচ্ছাই পারে এই দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে।

5

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের দাবি এখন গণদাবিতে রূপ নিয়েছে। এলাকার সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ধর্মীয় আলেম ও প্রবাসীরা একযোগে এই জনগুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স উপহার দিয়ে দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ করার জন্য বর্তমান সংসদ সদস্যের প্রতি জোর দাবি জানিয়েছেন খাজাঞ্চীবাসী।

4

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

2 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

2 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

5 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

8 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

7 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের রিপন সভাপতি, অমল সেক্রেটারি নির্বাচিত

6 সকল বেদখল দেবোত্ত্বর সম্পত্তি উদ্বারে সবাইকে ঐক্য বদ্ব ভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখল কৃত

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রবাসীদের সুরক্ষায় ও বিনিয়োগ সহজ করতে সরকার কাজ করে যাচ্ছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

6 শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সে অর্থায়নে দেশের

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

সিলেটে সাবেক সেটেলমেন্ট কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দিশেহারা ভুক্তভোগীরা

1 ভূমি রেকর্ড ও জরিপ সংশোধনের নামে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার এক ভয়ঙ্কর প্রতারণা

1
5