editor

প্রকাশিত: 3:09 PM, May 5, 2026

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শাপলা চত্বরে শহীদদের স্মরণে ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে সিলেটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

5

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে সংঘটিত শহীদের স্মরণে ও গণহত্যাকাণ্ডের বিচার দাবিতে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বাদ যোহর নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে আয়োজিত এই সভায় বক্তারা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

7

হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সেক্রেটারি মুফতী ফয়জুল হক জালালাবাদীর সভাপতিত্বে ও মাওলানা আসলাম রাহমানীর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা নাসির উদ্দিন, মাওলানা খলিলুর রহমান, মুফতী তাহুরুল ইসলাম, পীর মাওলানা বশির আহমদ, এইচ. এম মঈনুল ইসলাম আশরাফী, হাফিজ মাওলানা রইচ উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ মাদানী, হাফিজ তাকবির আহমদ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম, হাফিজ মাওলানা মাসুম আহমদ প্রমুখ।

7

আলোচনা সভায় বক্তারা ৫ মের রাতকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম কালো অধ্যায় হিসেবে অভিহিত করেন। তারা বলেন, সেদিন শান্তিপূর্ণ ইবাদত ও প্রতিবাদে লিপ্ত আলেম-ওলামা ও সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা চালানো হয়েছিল, তা আধুনিক সভ্যতায় কল্পনা করা যায় না। বক্তারা এই ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি।

6

সাম্প্রতিক সময়ে বিভিন্ন তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের কথা উল্লেখ করে বক্তারা বলেন, শাপলা চত্বরের ঘটনায় নিহতের প্রকৃত সংখ্যা এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে অনেক নতুন তথ্য বেরিয়ে আসছে। বিভিন্ন স্থানে গণকবর ও গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরে তারা বলেন, অতীতের সরকার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন সময় এসেছে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরার।

2

শাপলা চত্বরের ঘটনা শুধু কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক বিষয় নয়; এটি ছিল নিরীহ মানুষের ওপর রাষ্ট্রীয় বর্বরতা। এর সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

আলোচনা সভা শেষে ২০১৩ সালের ৫ মে নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা শাহ আলম। মোনাজাতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং যারা এখনো সেই দিনের ক্ষত নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের দ্রুত সুস্থতা ও সহায়তা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

3 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

2 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: 8 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

3 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5