editor

প্রকাশিত: 11:24 AM, May 6, 2026

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

সিসিকে চাঁদাবাজি করতে গিয়ে ‘এনসিপি’ নেতা ইব্রাহীমকে গণধোলাই

7

সিলেট সিটি করপোরেশনে (সিসিকে) এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন ইব্রাহীম নীল নামের এক যুবক। তিনি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক হিসেবে পরিচিত। গত সোমবার দুপুরে সিসিক ভবনে এই ঘটনা ঘটে।

1

প্রত্যক্ষদর্শী ও সিসিক সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে ইব্রাহীম নীল তার দুই সহযোগীকে নিয়ে সিসিক ভবনে যান। সেখানে তিনি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী-এর কাছে দেয়ালে গ্রাফিতি আঁকার রঙ কেনার নাম করে মোটা অঙ্কের টাকা দাবি করেন।

টাকা দিতে অস্বীকৃতি জানালে ইব্রাহীম নীল ক্ষিপ্ত হয়ে সিসিক প্রশাসকের নামে মানহানিকর ও ভুয়া তথ্য সম্বলিত ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। বিষয়টি উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের নজরে এলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণধোলাই দেয়। এসময় তার সাথে থাকা দুই সহযোগী তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

4

অভিযোগ উঠেছে, গত ৫ আগস্টের পর থেকে ইব্রাহীম নীল এনসিপি নেতা পরিচয়ে সিসিকের একাধিক কর্মকর্তার কাছে নিয়মিত চাঁদাবাজি করে আসছিলেন। প্রভাব খাটিয়ে বিভিন্ন কাজ হাসিলের চেষ্টা ও হুমকি-ধমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

5

ঘটনার খবর পেয়ে সিলেটে ‘আলু তাহের’ নামে পরিচিত এহসানুল হক তাহের তার দুই সহযোগীকে সিসিকে পাঠান। পরবর্তীতে ইব্রাহীম নীলের পক্ষ থেকে ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেওয়া হয়।

এ বিষয়ে সিসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুয়া পরিচয় দিয়ে বা আন্দোলনের নাম ভাঙিয়ে কোনো ধরণের অনৈতিক সুবিধা আদায়ের সুযোগ নেই। নগর ভবনে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইব্রাহীম নীলের গণধোলাইয়ের ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে, যা নিয়ে নগরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

1 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

4 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

6 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

6 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
3