editor

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২৬

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

জগন্নাথপুরে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে বিএনপির সংবর্ধনা

5

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাকে স্থানীয় বিএনপির পক্ষ থেকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।

6

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টায় উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

6

সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা তাঁর মামাশ্বশুর সৈয়দ আকবর আলীর বাড়িতে পারিবারিক সফরে আসেন। তাঁর এই ব্যক্তিগত সফরকে কেন্দ্র করেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

5

সৈয়দ আকবর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্না-র পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাস্টার। এছাড়া প্রধান বক্তা হিসেবে জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বক্তব্য প্রদান করেন।

3

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল আহমদ খান টুনু, যুক্তরাজ্য বিএনপির নেতা ও ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুজাহিদ খান, ইউনিয়ন বিএনপির আহবায়ক আখতার হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহববুল মাজিত চৌধুরী, তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডঃ সৈয়দ মুহাম্মদ হায়দার আলী প্রমুখ।

সংবর্ধনা সভায় বক্তারা সংসদ সদস্যের আগমনকে স্বাগত জানান এবং দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সৈয়দ কামাল আহমদ ইসহাকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিকে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

ব্যারিস্টার সালামকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাকের অভিনন্দন

1 বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী

‘ডা. জুবাইদা রহমান শুধু সিলেটবাসীর নন, সমগ্র দেশবাসীর গর্ব’ : মিফতাহ সিদ্দিকী

5 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া মাহফিল ও অসহায়-ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

“দেশের জ্বালানি খাত ও অর্থনৈতিক চাকা সচল রাখতে কয়লা আমদানী গ্রুপের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন”

7 উৎসবমুখর পরিবেশে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ২০২৫-২৬ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সিলেট

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানো এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিলেটে বাসদ (মার্কসবাদী)-র মিছিল ও সমাবেশ

1 অবিলম্বে জ্বালানি তেল-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বাংলাদেশের

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

সরকার বিশেষ শিশুদের অধিকার রক্ষা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে: উপ-পরিচালক মো: আব্দুর রফিক

2 সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রফিক বলেছেন, বিশেষ শিশুরা আমাদের সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক পরিচর্যা ও

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

টাকার ব্যাগে বন্দি প্রশাসন, দিনে ২ লাখে লাঠিয়াল,  ৩ লাখে সাংবাদিক, ২ লাখে নেতা কেনার ফান্ড

3 দায় এড়াচ্ছে প্রশাসন, ক্ষোভ ওসির বিরুদ্ধে, তিন রুটে চলে সাম্রাজ্য, রক্তক্ষয়ী সংঘর্ষ, দিনে লাখ লাখ টাকার ‘ম্যানেজ ফান্ড’, বেপরোয়া চাঁদাবাজি ও নিষিদ্ধ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশন এর মাসব্যাপী বৃক্ষরোপণ

3 প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নে জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় (১৮ জুন বৃহস্পতিবার) সিলেট সদর

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সিলেট জেলা ও মহানগর যুবদলের খাবার বিতরণ

7 জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, সিলেটের কৃতি সন্তান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাঃ জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে

1
8