admin
প্রকাশিত: 11:37 AM, May 9, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফদের অনিয়ম-দুর্নীতি কিছুতেই বন্ধ হচ্ছে না। দিন দিন বৃদ্ধি পাচ্ছে দুর্নীতির সংখ্যা। হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খানের নেতৃত্বে ওয়ার্ডের কর্মরত স্টাফরা বেপরোয়া ঘুষ বাণিজ্যে মেতে উঠেছে। ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান সিলেট ওসমানী হাসপাতালে দুর্নীতির শেকড় গেড়েছেন। তিনি হাসপাতালের আলোচিত ঘুষখোর ওয়ার্ডবয় সোহেল আহমদকে শেল্টার দিচ্ছেন। বেপরোয়া অপকর্ম করে সিলেটে বানিয়েছেন বাড়ি গাড়িসহ বিশাল সম্পদ।
জানা গেছে, ২০২২ সালে আউটসোর্সিং জনবল নিয়োগে ঘুষ দুর্নীতির দায়ে ওয়ার্ডবয় সোহেলকে ব্লাক লিস্টে যুক্ত করে ওসমানীত মেডিকেল কর্তৃপক্ষ। ফলে বিগত দিন হাসপাতালে তার কোনো ধরনের নিয়োগ হয়নি। কিন্তু বর্তমান সিলেট ওসমানীত মেডিকেলে সাউদিয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানীর দায়িত্বরত কর্মচারী রুবেল আহমদ রানা মোটা অংকের টাকার বিনিময় তাকে সোহেলকে নিয়োগ করেন। হাসপাতালে নিয়োগের পরই শুরু হয়েছে সোহেলের বাণিজ্য। সে ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খানের সাথে হাত মিলিয়ে বড় অংকের টাকার বিনিময়ে বাণিজ্যিক ওয়ার্ড গুলোতে কাজের সুযোগ করে দিচ্ছে স্টাফদের। আলোচিত ঘুষখোর ওয়ার্ডবয় সোহেল শুধু রোগীদের জিম্মি করে টাকা আদায় ও ঔষধ চুরি নিয়ে ব্যস্ত থাকেন। আর তাকে সহযোগিতা করছেন ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক। ওয়ার্ড মাস্টার হিসেবে তিনি রোগীদের ভর্তি, ছাড়পত্র, ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা এবং ওয়ার্ডের সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
এদিকে, একের পর এক বেরিয়ে আসছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান ও সাউদিয়া সিকিউরিটি সার্ভিস কোম্পানীর দায়িত্বরত কর্মচারী রুবেল আহমদ রানা’র নানা অপকর্ম। ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান দাপটের কাছে অসহায় হাসপাতালের কর্মচারি সবাই। তিনি নিজের প্রভাব বিস্তার করে নিজেকে প্রভাবশালী দেখিয়ে সবখানেই বিচরণ করেন। হাসপাতালে রয়েছে তার শক্তিশালী বাহিনী। হাসপাতালের ঝাড়ুদার থেকে শুরু করে প্রশাসনের সিনিয়র কর্মকর্তারাও বর্তমানে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। হাসপাতালের চিকিৎসাসেবা তার কথার বাইরে যান না কোনো নার্স। ওয়ার্ড মাস্টার সাইফুলের অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্যের এসব অপকর্ম ঢাকতে টাকা দিয়ে কথিত কয়েকজন সাংবাদিকদর দিয়ে নিজের গুনগান গাইয়ে সংবাদও প্রচার করাচ্ছেন। ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান ওসমানী মেডিকেলে ব্লাক লিস্টে যুক্ত ওয়ার্ডবয় সোহেলকে মোটা অংকের টাকার বিনিময় গাইনী বিভাগের ওটিতে কাজের সুযোগ করে দেন।
নাম না প্রকাশ করা শর্তে হাসাপাতালের ক’জন নার্সরা জানান, ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান মোটা অংকের টাকার বিনিময়ে বাণিজ্যিক ওয়ার্ড গুলোতে নার্স এবং ওয়ার্ডবয়দের কাজের সুযোগ করে দেন। হাসপাতালে আলোচিত ঘুষখোর ওয়ার্ড বয় ব্লাক লিস্টেট সোহেল শুধুই রোগীদের জিম্মি করে টাকা আদায় ও ঔষধ চুরি নিয়ে ব্যস্ত থাকেন। আর তাকে সহযোগিতা করছেন ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক।
একটি সূত্র জানিয়েছে, অর্থপ্যাডিক বিভাগের হাড়ের অপারেশনে ব্যবহৃত ইমপ্ল্যান্ট তথা ধাতু দিয়ে তৈরি বিশেষ ধরনের পাত, তার, স্ক্রু, বল ইত্যাদি অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং বিক্রি করার পরিকল্পনা করছেন ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান। তার সিন্ডিকেটের মাধ্যমে তার গড়ে তোলা সাম্রাজ্যে কৌশলে নিজের মতো নিয়ম তৈরী করেছেন। নার্সদের দায়িত্ব ভাগ করে দিয়ে সার্জারি ওয়ার্ডসহ প্রতি ওয়ার্ড থেকে তাদের মাধ্যমে সপ্তাহিক ও মাসোহারা আদায় করে থাকেন তিনি। অভিযোগের বিষয়ে ওয়ার্ড মাস্টার সাইফুল মালেক খান সিলেটের সংবাদকে জানান, হাসপাতালে এসে সরজমিনে তদন্ত করার জন্য ও বিষয়টি সম্পর্কে যাদের অধিনে তিনি চাকুরি করেন তাদের সাথে আলাপ করতে।
6 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা
8 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ
8 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে
8 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি
8 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ
5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে
5 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা