editor

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৬

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

জ্বালানির অজুহাতে পণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: খন্দকার মুক্তাদির

6

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ কৃত্রিমভাবে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না।

1

গতকাল শুক্রবার সিলেট জেলা পরিষদের ‘ন্যাচারাল পার্ক’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাজার নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিয়ে মন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে সৃষ্ট মূল্যস্ফীতি একটি সাময়িক পরিস্থিতি। তবে একে পুঁজি করে যারা নিত্যপণ্যের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারিতে বিশেষ তদারকি সেল কাজ করছে।’

3

পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার কৌশল হিসেবে বন্দরের সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পণ্যের পরিবহন ব্যয় কমানো না গেলে সরবরাহ সচল রাখা ও দাম কমানো সম্ভব হবে না। এ জন্য দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।’

7

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থবিরোধী বলে প্রতীয়মান হয়, তবে তা পরিবর্তনের সুযোগ ওই চুক্তির মধ্যেই রাখা হয়েছে। ফলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

1

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ সিনহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ, সদর উপজেলা পরিষদের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

8 সিলেটে চাঁদাবাজ চক্রের প্রতিবাদ করায় এক রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) জিন্দাবাজারস্থ বাংলাদেশ

হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

1 হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

5 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

3 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

6 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

2 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। 8

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

আজ ৩ সংগঠনের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

5 মো. নুরুল ইসলাম: সরকার গঠনের পর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততা বাড়লেও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি।

1
6