editor

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মে ৯, ২০২৬

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

4

বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award 2026)-এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন সম্প্রতি এই সম্মাননার জন্য তাঁর নাম ঘোষণা করে।

5

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান, আইন বিষয়ে গঠনমূলক গবেষণা এবং মানবাধিকার কল্যাণে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর নিরলস কাজ দেশব্যাপী প্রশংসিত হয়েছে।

8

অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী ও মোছাম্মৎ দিলারা খানম চৌধুরীর সুযোগ্য পুত্র। আইন পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি মানবাধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

4

এই সম্মাননার সংবাদ ছড়িয়ে পড়ার পর সিলেটের জকিগঞ্জসহ সারা দেশে তাঁর শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও আত্মীয়স্বজনের মাঝে আনন্দের জোয়ার বইছে। সিলেটের সচেতন মহল মনে করছেন, এই প্রাপ্তি জেলার জন্য এক অনন্য গৌরব।

2

সহকর্মীরা জানান, এম এ সালেহ চৌধুরী কেবল একজন দক্ষ আইনজীবীই নন, বরং একজন মানবিক মানুষ। এই সম্মাননা তাঁর কাজের যথাযথ স্বীকৃতি এবং এটি ভবিষ্যতে তাঁকে আরও বড় পরিসরে মানবসেবায় উদ্বুদ্ধ করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরীর এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আর্তমানবতার সেবা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এই স্বীকৃতি একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

সিলেটে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার

ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ

2 সিলেটে চাঁদাবাজ চক্রের প্রতিবাদ করায় এক রাজনৈতিক কর্মীকে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) জিন্দাবাজারস্থ বাংলাদেশ

হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

হামে ৩৫০ শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

8 হামে আক্রান্ত হয়ে দেশে ৩৫০-এর অধিক শিশুর মৃত্যুর প্রতিবাদে এবং এই পরিস্থিতিকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে সিলেটে বিক্ষোভ সমাবেশ

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেফতার ৯

2 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এর জন্য মনোনীত হলেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী

7 বিনা মূল্যে আইনি সেবা, আইন গবেষণা ও মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়েলফেয়ার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ (Welfare Excellence Award

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

বিএনপি নেতা নাসিমের গাড়ি থামিয়ে ৫০ লাখ টাকা ছিনতাই

7 সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিম হোসাইনের গাড়ি ভাঙচুর করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

নির্বাচন নিয়ে অনিশ্চয়তায় স্থবির ব্যবসা-বাণিজ্য

3 জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ কার্যত

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

ব্রিটিশ ইতিহাসে লন্ডনের প্রথম মেয়র সিলেটের ফরহাদ

5 যুক্তরাজ্যজুড়ে লেবার পার্টির জন্য চ্যালেঞ্জিং এক নির্বাচনের মধ্যেও ব্রিটিশ রাজনীতির ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ফরহাদ হোসেন। 5

1
3