editor
প্রকাশিত: 5:02 PM, May 9, 2026
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের মালিকানাধীন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ৫০ লাখ ৫৭ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ছিনতাইয়ের ঘটনায় নাসিম হোসাইনের নিজ কর্মীরাও জড়িত বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ৯ জনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের(২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) ডিএসও।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, বিকাশ ডিস্ট্রিবিউটর নাসিম হোসাইন শুক্রবার সকালে ফেঞ্চুগঞ্জ এলাকার ব্যবসায়ীদের টাকা দেওয়ার জন্য কর্মীদের মাধ্যমে ৮১ লাখ ৮২ হাজার টাকা প্রাইভেটকারে পাঠান। সকাল পৌনে ১১টার দিকে দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা ৩ জন ছিনতাইকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। চালক গাড়ির গতি কমালে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয়।
সিলেট মহানগর পুলিশ জানায়, গাড়িতে থাকা কর্মীরা ঝুঁকি সম্পর্কে জানা সত্ত্বেও অস্বাভাবিকভাবে গাড়ির গতি কমিয়ে ডাকাতির সুযোগ করে দেন। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা চার সদস্য (রোমান, সালমান, শহীদ ও জুনায়েদ) ঘটনার সময় গাড়ির সাথে ছিলেন না, যা পুলিশের মনে প্রবল সন্দেহের সৃষ্টি করে। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বিকাশের কর্মীরাই অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহ করেছিলেন।
মোগলাবাজার থানা পুলিশ এই ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। ঘটনার সাথে জড়িত মূল হোতা ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
2 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা
6 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস
3 সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন
6 সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মোনাজাতের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করলো সিলেটের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের মুখপাত্রদের সমন্বয়ে গঠিত
1 সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা
8 ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি,
1 স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস
1 স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম