editor

প্রকাশিত: 7:55 PM, May 9, 2026

হবিগঞ্জে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত: বৌদ্ধ বিহার নির্মাণে সরকারের প্রতি বক্তাদের আহ্বান

হবিগঞ্জে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত: বৌদ্ধ বিহার নির্মাণে সরকারের প্রতি বক্তাদের আহ্বান

হবিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুভ ‘বুদ্ধ পূর্ণিমা’ ২৫৭০ বুদ্ধাব্দ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ মে) হবিগঞ্জ বৌদ্ধ বিহারের উদ্যোগে শ্রী শ্রী মহাদেব ও শ্রী শ্রী শনিদেব মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবিগঞ্জ বৌদ্ধ বিহারের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও চট্টগ্রামের আবুরখীল জেতবন সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ ধর্মপ্রিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক। অনুষ্ঠানে স্বাগত অভিবাদন জ্ঞাপন করেন হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি বাবু সাধন বড়ুয়া।

অনুষ্ঠানে প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমৎ দীপংকর ভিক্ষু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈষু ভূষণ দাশ রায়, অ্যাডভোকেট মিঠু চন্দ্র গোপ, অনুপম কুমার দেব মনা, শিক্ষক দিলীপ দাস, জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সুকান্তি বড়ুয়া, আদেশ বড়ুয়া, পলাশ বড়ুয়া প্রমুখ।

ডা. স্বপন বড়ুয়ার, রুমি বড়ুয়া এবং ঊর্জস্বী বিদিতা বণিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া। সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি চন্দ্রশেখর বড়ুয়া হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির নতুন কমিটির নাম ঘোষণা করেন।

বক্তারা সরকারের নিকট হবিগঞ্জ জেলায় একটি বৌদ্ধ বিহার নির্মাণের জোর দাবি জানান। তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য একটি স্থায়ী প্রার্থনালয় নির্মাণ করা এখন সময়ের দাবি। বক্তারা আরো বলেন, বুদ্ধ ধর্ম মানে কেবল আচার নয়; সত্য, ন্যায় ও মানবকল্যাণের পথে চলাই প্রকৃত ধর্ম”। তারা সমাজে শান্তি-শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং হিতৈষ্য বৌদ্ধ বিহার নির্মাণের প্রচেষ্টায় নিরলস কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পিণ্ডদান ও ধর্মীয় আলোচনা। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে, হবিগঞ্জ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি বাবু সাধন বড়ুয়া উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তারেক রহমানের ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

কমলা ভান্ডার গ্রুপের চেয়ারম্যান পুষ্পা রায়ের মৃত্যু, শেষকৃত্য সম্পন্ন

সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।