editor
প্রকাশিত: 5:19 PM, May 10, 2026
সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে উদীয়মান তুখোড় ফাইটার মোঃ তোফায়েল হোসেন।
শনিবার (৯ মে) সিলেট জেলা স্টেডিয়াম জিমনেশিয়ামে অনুষ্ঠিত -৪৫ কেজি ওজন শ্রেণীর ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে সে এই গৌরব অর্জন করে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি হিসেবে তোফায়েল এই প্রতিযোগিতায় অংশ নেয়। উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্টে শুরু থেকেই তোফায়েল তার নৈপুণ্য ও কৌশলী লড়াই দিয়ে দর্শকদের মুগ্ধ করে। বিকেল ৪টায় অনুষ্ঠিত চূড়ান্ত লড়াইয়ে সে স্বর্ণপদক নিশ্চিত করে বিজয়ের হাসি হাসে।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সিলেট সিটি করপোরেশন, দ্বিতীয় সিলেট সদর, তৃতীয় গোয়াইনঘাট।
মোঃ তোফায়েল হোসেন ‘চাইনিজ উশু ফাইটার স্কুল’-এর শিক্ষার্থী এবং একজন প্রতিশ্রুতিশীল জাতীয় জুনিয়র উশু খেলোয়াড়। তার এই সাফল্যে ক্রীড়াঙ্গনে খুশির জোয়ার বইছে। প্রতিযোগিতার আয়োজক ও স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও অভিনন্দন জানিয়েছেন।
তোফায়েলের কোচ জাতীয় আন্তর্জাতিক উশু কোচ মো: আনোয়ার হোসেন ও পরিবারের সদস্যরা জানান, তার নিরলস পরিশ্রম এবং খেলার প্রতি একাগ্রতাই তাকে আজ এই সাফল্যে পৌঁছে দিয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে তোফায়েল আরও কঠোর অনুশীলনে মনোযোগী হতে চায়।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।