editor

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, মে ১০, ২০২৬

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী

7

আইন অঙ্গনে অসামান্য অবদান এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের খ্যাতিমান আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দেশ সেরা আইনজীবী (বিশেষ সম্মাননা) বিভাগে তাকে এই স্বীকৃতি প্রদান করা হয়।

1

গত শনিবার ঢাকার একটি অভিজাত কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ ও বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সমাজে বিভিন্ন কল্যাণমূলক কাজে ভূমিকা রাখা মোট ১০ জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে নিজ নিজ পেশায় অবদানের জন্য এ বছর এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ। আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী।

1

আয়োজক সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা প্রদান, আইন বিষয়ে গঠনমূলক গবেষণা এবং মানবাধিকার সুরক্ষায় নিরলস কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষায় তার ভূমিকা দেশব্যাপী প্রশংসিত।

6

অ্যাডভোকেট এম এ সালেহ চৌধুরী সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী ও মোছাম্মৎ দিলারা খানম চৌধুরীর সুযোগ্য পুত্র। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি ‘হ্যাপী বাংলাদেশ’-এর গভর্ণর, রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫-এর ডেপুটি কো-অর্ডিনেটর এবং ‘দ্যা চেম্বার অব ল’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

3 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী

ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট এম এ সালেহ চৌধুরী

3 আইন অঙ্গনে অসামান্য অবদান এবং আর্তমানবতার সেবায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়েলফেয়ার এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের

বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে: কল্লোল জ্যোতি বিশ্বাস

বিএনপি সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছে: কল্লোল জ্যোতি বিশ্বাস

8 সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলফা কমিউনিটির কনসার্ট সম্পন্ন

আলফা কমিউনিটির কনসার্ট সম্পন্ন

8 সিলেটের অন্যতম শীর্ষ বেসরকারি বিদ্যাপীঠ মেট্রোপলিটন ইউনিভার্সিটির মিউজিক্যাল ক্লাব ‘আলফা কমিউনিটি’-র উদ্যোগে আয়োজিত জমকালো মিউজিক্যাল প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে।

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: উশুতে স্বর্ণ জিতল তোফায়েল

সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: উশুতে স্বর্ণ জিতল তোফায়েল

2 সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উশু প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছে উদীয়মান তুখোড় ফাইটার মোঃ তোফায়েল হোসেন। 7 শনিবার

প্রবাসীদের শতকোটি টাকার স্বপ্নের ‘জাকারিয়া সিটি’ দখল করে চলছে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড

প্রবাসীদের শতকোটি টাকার স্বপ্নের ‘জাকারিয়া সিটি’ দখল করে চলছে মাদক, জুয়া ও অনৈতিক কর্মকাণ্ড

1 সিলেটে পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে গড়া প্রকল্প ‘এক্সেলসিয়র সিলেট হোটেল

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

3 সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা ৯ এপ্রিল শনিবার বিকাল ৪টায় নগরীর ৫৩ সমবায় ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে ‘শিশুতীর্থ’ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে ‘শিশুতীর্থ’ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

7 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। শনিবার (৯ মে) বিকাল ৩টায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ সংগীত

1
4