admin
প্রকাশিত: 8:03 PM, October 18, 2025
সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলশ ইউনিয়নের জগতপুর এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা রাফি বিন কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে একদল দুর্বৃত্ত এ হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হামলায় গুরুতর আহত হন রাফি বিন কামালের ছোট ভাই। আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা হঠাৎ করে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও মারধর শুরু করে। এতে পরিবারের নারী ও শিশুদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। রাফি বিন কামাল দেশে থাকাকালীন সময়ে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বিদেশে অবস্থান করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি।
আহত ব্যক্তির স্বজনরা অভিযোগ করেন, হামলার সময় হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকিও প্রদান করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন