admin

প্রকাশিত: 12:11 PM, May 11, 2026

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

3

* ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা
* ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও পায়নি যাতায়াতের ৬’শ টাকা
* খেলোয়াড়রা খেলছে নিজের খরচ ও পায়ের বুট দিয়ে
* জন্ম নিবন্ধন একজনের, ছবি আরেকজনের দিয়ে খেলানো হচ্ছে ১৪ বছরের উপরের যুবকদের
* টাকা খুব শীঘ্রই দেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে: অতিরিক্ত জেলা প্রশাসক

সুলতান সুমন:
দক্ষ ক্রীড়াবিদ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার অঙ্গীকার নিয়ে ০৮ টি ক্রীড়া ইভেন্ট, ৪ স্থরে, ১০ অঞ্চলের ১২-১৪ বছরের শিশু কিশোর নিয়ে দেশব্যাপী শুরু হয় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬। খেলাধুলার উন্নয়নের জন্য বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার এক অনন্য উদ্যোগ এটি।
ইতিপূর্বে সিলেট জেলা পর্যায়ে ফুটবল ইভেন্টের সমাপ্ত হয়েছে। সিলেট জেলা স্টেডিয়ামে উপজেলা পর্যায়ে আয়োজিত ফুটবল ইভেন্টে গোলাপগঞ্জ উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জৈন্তাপুর উপজেলা। এছাড়াও ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে এবং সাঁতার প্রায় শেষের দিকে। প্রতিটি খেলায় একজন খেলোয়াড় যাতায়াত খরচ বাবদ ৬’শ টাকা করে পাওয়ার কথা। সে অনুযায়ী একটি ফুটবল টিমের ১৮ জন খেলোয়াড়, ১ জন ম্যানেজার ও ১ জন কোচের জন্য ম্যাচ প্রতি একটি টিমের জন্য বরাদ্দ হয় ১২ হাজার টাকা। আর দুই টিমের জন্য ২৪ হাজার টাকা। যা ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা জেলা পর্যায়ে মাঠে প্রবেশের পূর্বে ফরম পূরণ করা মাত্রই পাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত কোন খরচ পায়নি জেলা পর্যায়ে অংশগ্রহণ করা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা। আর প্রতিটি ফরম পেরণ পূর্বক খেলোয়াড়রা সাক্ষর করলেও বিকাশ নাম্বার দেওয়া টিম ম্যানেজারের। যাতে টাকাগুলো টিম ম্যানেজারের হাতে যায়। কিন্তু গতকাল রবিবার পর্যন্ত জেলা পর্যায়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের টাকা দেওয়া হয়নি, আর শীঘ্রই ইভেন্টে অংশগ্রহণকারীদের টাকা দেওয়া হবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এমনই তথ্য জানিয়েছেন সিলেট জেলা প্রশাসন সূত্র।
এদিকে, ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধাবিকাশের সুযোগ সৃষ্টি করাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর মূল উদ্দেশ্য থাকলেও বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া উপজেলা পর্যায়ের খেলোয়াড়দের বয়স নিয়ে রয়েছে নানা বিতর্ক। দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল টিমের কোচ মুক্তার আহমদ জানান, তার টিমের প্রতিদ্বন্দ্বী ছিল গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টিম। সেই টিমে ৮ নাম্বার জার্সি পরিত মোশাহিদ ও ১০ নম্বর জার্সি পরিহিত মোহাম্মদ আলীর বয়স ১৬ এর উপরে এবং ওরা কলেজ শিক্ষার্থী। এ নিয়ে তিনি ম্যাচ চলাকালে অভিযোগ করলেও কোন ফল হয়নি। তিনি আরও জানান, খেলোয়াড়দেরকে খেলার বুট দেওয়ার কথা। কিন্তু তা দেওয়া হয়নি। তারা নিজেরাই তাদের খেলার বুট দিয়ে খেলেছে।
গোলাপগঞ্জ উপজেলা ফুটবল টিমের উপ-সহকারি কোচ জুয়েল আহমদ জানান, তার টিমের সবার বয়স ঠিক ছিল। তাছাড়া স্কুল থেকে তার কাছে তালিকা দিয়েছিলেন শিক্ষকরা। সেই তালিকা মতো খেলোয়াড়দের প্রস্তত করে তিনি প্র্যাকটিস করিয়েছেন এবং খেলায় অংশগ্রহণ করান। তিনি উল্টো অভিযোগ করে বলেন, জৈন্তাপুরের সঙ্গে ম্যাচ চলাকালীন সময়ে ৩ জন খেলোয়াড়ের বয়স নিয়ে সন্দেহ হয়। তখন তাদের কোচ শাকিল আহমদ ও টিম ম্যানেজার অভিযোগ করলে সাথে সাথে জন্মনিবন্ধন যাচাই করে সঠিক পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানায়,নতুন কুঁড়ি স্পোর্টসে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন করতে ১২-১৪ বছর বয়সের উপরের দক্ষ খেলোয়াড় (যাদের চেহারায় মনে হয় ১২-১৪ বছর) তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দেওয়া হচ্ছে অন্যজনের। আর ছবি বসানো হচ্ছে অংশগ্রহণকারী খেলোয়াড়ের। যাতে করে অনলাইনে জন্মনিবন্ধন যাচাই করলে সঠিক পাওয়া যায়।
এদিকে, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সুন্দর, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে এটি তাদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়তার জন্য আয়োজিত বিভিন্ন ইভেন্টে ১২-১৪ বছর বয়সের প্রকৃত শিশু-কিশোররা সুযোগ না পাওয়ায় হতাশ অভিভাবকরা।
অভিভাবকদের সাথে আলাপ করে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ করা হচ্ছে। এবং রাষ্ট্রীয়ভাবে তাদের অনন্য বিকাশের জন্য এক টেকসই প্ল্যাটফর্ম তৈরি হবে।সেখানে যদি নিজের স্কুল, উপজেলা বা জেলা চ্যাম্পিয়ন করতে অবৈধ পন্থার আশ্রয় নেওয়া হয়। তা দুঃখজনক। অভিভাবকরা চান প্রকৃত বয়সের খেলোয়াড়রা তাদের মেধা ও শ্রম দিয়ে এগিয়ে আসুক।
দক্ষিণ সুরমা উপজেলা ফুটবল টিমে অংশগ্রহণকারী এক খেলোয়াড়ের বাবা শামসুর রহমান শামিম জানান, তার ছেলে জেলা পর্যায়ে বেস্ট ইলেভেনের ৭ নম্বরে। তিনি তার ছেলেকে নিয়ে প্রতিদিন যাতায়াত করেছেন। এতে তার প্রচুর খরচ হয়েছে। তবে তাতে কোন দুঃখ নেই। কিন্তু তার ছেলেসহ অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ ৬’শ টাকা করে সাথে সাথে দিলে তারা মনে আনন্দ এবং উৎসাহ পেত। কিন্ত এখন পর্যন্ত তারা সেই টাকা পায়নি যা অত্যন্ত কষ্টের। তিনি দাবি করেন যেহেতু ইভেন্টে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ এখনও দেওয়া হয়নি। তাই এই খরচটা যেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যম তাদের হাতে তুলে দেওয়া হয়। এতে করে ইভেন্টে অংশগ্রহণকারীরা নিজেদেরকে সম্মানিত মনে করবে।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের যাতায়াত খরচ এখনও দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারীদেল যাতায়াত খরচটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে। তিনি খেলোয়াড়দের এনে প্রত্যেকের হাতে তুলে দিবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোন টিম যদি নির্ধারিত বয়সের উপরের কাউকে দিয়ে খেলায় অংশগ্রহণ করায়। তাহলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য : নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ অংশগ্রহণের জন্য ২ মে ২০১২-২ মে ২০১৪ এর মধ্যে জন্মগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ৪টি স্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রথম ধাপ শুরু হবে উপজেলা পর্যায় থেকে। এখানে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাবে। উপজেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড় ও দলগুলো জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীদের নিয়ে ঢাকায় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সেরা চ্যাম্পিয়ন বাছাই করা হবে। জাতীয় পর্যায়ে বিজয়ী ও মেধাবী খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির ক্ষেত্রে বিশেষ সুযোগ দেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

2 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

2 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

2 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

1 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

1 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

6 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

1
4