editor
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক বাংলাদেশের আলো’র সিলেট জেলা প্রতিনিধি ও ‘আধুনিক টিভি’র পরিচালক মামুন চৌধুরী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ঘোষণা’র বিশেষ প্রতিনিধি ও ‘পিবিটিভি’র সিলেট ব্যুরো শফিকুল ইসলাম।
রোববার (১০ মে) নগরীর জিন্দাবাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ৩০ এপ্রিল পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম সোহেল (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সভাপতি রাজন আহমদ আরিয়ান (দৈনিক নববাণী), তোফায়েল আহমেদ (দৈনিক সিলেটের দিনরাত), আহমদ আল আনছার (জনতা টিভি), সহ-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লিটন (দৈনিক দেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ এনাম হোসেন (রিফাইন বাংলা), সহ-অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ (সুরমার দর্পণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সাপ্তাহিক কৃষাণ মাঝি), সহ-প্রচার সম্পাদক রাজন আহমদ ইপু (ভিউজ অফ সিলেট), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আজিজুর রহমান জুনাইদ (নিউজবিট ২৪)
,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ আবু মুসা সরকার (দৈনিক বাংলাদেশ মিডিয়া), দপ্তর ও পাঠাগার সম্পাদক হাবিবুর রহমান সায়েম (দৈনিক সচিত্র সিলেট), তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিদয় আহমদ শিমুল (নগর সমাচার ২৪), মহিলা সম্পাদক হ্যাপী জান্নাত (সিলেট তথ্যানুসন্ধান), কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান (দৈনিক বাংলাদেশের আলো), মোঃ সাদেক আলী খান (দৈনিক প্রভাতবেলা), হাসান মোহাম্মদ বদরুল (দৈনিক বাংলাদেশের আলো),ফরহাদ হাসান (প্রাইম সিলেট), দেলওয়ার জাহান লিমন (দৈনিক মাতৃজগত), মো: দুলাল আহমদ (দৈনিক বাংলাদেশের আলো), মোঃ আব্দুল বাসিত (দৈনিক বিজয়ের কণ্ঠ), মোহাম্মদ জাকির হোসেন (সুরমার দর্পণ), মেহেদী হাসান রাতুল (দৈনিক সকাল), তারেক ইসলাম নাজিম (নিউজ এডিশন), জয়নুল আহমদ (ইউএসবি নিউজ), শিবলুর রহমান রাহুল (আধুনিক টিভি), আকাশ রায় (রিলাকস মিডিয়া), জাইনুল হুসেন সোহাগ (ন্যাশনাল টিভি), মাজেদ আহমদ (দৈনিক সুরমা মেইল), মোঃ হোসাইন আজমান (দৈনিক যায় যায় দিন), মোঃ আল আমিন (নিউজ স্পোর্টস সিলেট)।
আগামী দুই বছর এই কমিটি ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দ সিলেটের অনলাইন সংবাদকর্মীদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ক্লাবের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
3 বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগের উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বিষয়ে আলোচনা
6 সিলেট-৬ আসনের সংসদ সদস্য এবং সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
6 একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা হলো শ্রেষ্ঠ মাধ্যম। বিশেষ করে বর্তমান সময়ে যখন তরুণ সমাজ স্মার্টফোনের স্ক্রিনে
4 ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ প্রদেশে মুসলিম হত্যার প্রতিবাদ এবং ভারতের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিরোধী কটূক্তির প্রতিবাদে
7 সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ কার্যনির্বাহী মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক
8 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
8 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
5 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০