editor
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৬
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া কৃষক মনির উদ্দিনের (৪৯) এখনো কোনো সন্ধান মেলেনি। তবে নিখোঁজের পর তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে আসা একটি রহস্যজনক ফোন কলকে কেন্দ্র করে পরিবারে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ মে রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে মনির উদ্দিন নিজ বাড়ি থানাগাঁও মাঝপাড়া, উছমানপুর ইউনিয়ন থেকে উমরপুর ইউনিয়নের কটালপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে ১১ মে সোমবার ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। তবে ওইদিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে মনির উদ্দিনের নিজস্ব মোবাইল নম্বর (০১৭৫২৫৫৫০৮৯) থেকে তাঁর স্ত্রী সাজেদা বেগমের মোবাইলে একটি ফোন কল আসে।
ফোনে মনির উদ্দিন সংক্ষিপ্তভাবে বলেন, আমি ঢাকায় চলে এসেছি।” এ কথা শুনে পরিবার তাৎক্ষণিকভাবে জিডি না করে বাড়িতে ফিরে আসে। কিন্তু পরে আবারও তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর রাতেই সাজেদা বেগম ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৬৫) দায়ের করেন।
সাজেদা বেগমের দাবি, ফোনে কথা বলার সময় তাঁর স্বামীর পাশে থাকা কোনো ব্যক্তি যেন তাঁকে কথাগুলো বলে দিচ্ছিল। এতে তিনি বিষয়টিকে রহস্যজনক বলে সন্দেহ করছেন।
নিখোঁজ মনির উদ্দিনের পিতা হাজী আরব উদ্দিন এবং মাতা সইফা খাতুন। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি এবং গায়ের রং শ্যামলা। তিনি পেশায় কৃষক। এদিকে, পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তাঁর কোনো সন্ধান পাননি। বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাতেও উদ্বেগ বিরাজ করছে।
ওসমানীনগর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মোফাজ্জল হোসেন বলেন, উছমানপুর ইউনিয়নের থানাগাঁও মাঝপাড়া গ্রামের বাসিন্দা মনির উদ্দিন নিখোঁজের ঘটনায় তাঁর স্ত্রী সাজেদা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
কোনো ব্যক্তি মনির উদ্দিনের সন্ধান পেয়ে থাকলে তাঁর স্ত্রী সাজেদা বেগমের মোবাইল নম্বর ০১৭০৭২২৩৫২২-মেয়ে: ০১৬০৩৮৩৮৪৯৯ এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।
6 সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলি এলাকায় তীব্র পানি সংকটে পড়েছেন প্রায় শতাধিক পরিবার। দীর্ঘদিন ধরে
5 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিইউকে) নতুন চেয়ারম্যান হিসেবে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী নিয়োগ পাওয়ায় আন্তরিক
6 বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ
6 কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে অজ্ঞান অবস্থায় শুক্রবার (১২ জুন) রাতে উদ্ধার করা হয়েছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান আহম্মেদ
6 সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ইন্তেকাল করেছেন
4 প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি (১৭-২০ গ্রেড), বিভাগীয় জেলা শাখার উদ্যোগে এক
2 সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, কিডনী রোগ বর্তমান সময়ে একটি নীরব ঘাতক হিসেবে
8 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন