editor
প্রকাশিত: 3:00 PM, May 14, 2026
দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন দায়িত্ব গ্রহণ ও পাঁচ মাস এই উপজেলায় কাজ করে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। এখানের পরিধি ব্যাপক। এই উপজেলার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি বলেন, স্বল্প সময়ে এই উপজেলার গণমাধ্যম কর্মীদের যে সহযোগিতা পেয়েছি তা হৃদয়ে অম্লান থাকবে। এখানের মানুষ আত্মীয়তাপরায়ন তাদের আচরণ বন্ধুত্বপূর্ণ।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনিক চৌধুরীর সম্মানে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এ কথা বলেন।
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজি এম আহমদ আলী, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সভাপতি আব্দুল হাছিব, ক্রীড়া ও সাংস্কৃতিক রফিক আহমদ, কার্যনির্বাহী সদস্য শরীফ আহমদ, কার্যনির্বাহী সদস্য খায়রুল আমিন রাফসান।
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।