editor

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ১৪, ২০২৬

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

5

সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

2

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বরইকান্দির ৪নং রোডের ফুটসাল এরিনায় দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে কয়েক শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. ওবায়েদুর রহমান আরিফ, ডা. ইকবাল হোসেন সাগর, ডা. রাফিয়া সুলতানা ও ডা. আয়েশা হক। ক্যাম্পে মেডিসিন, গাইনী ও চর্ম রোগ বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সরাসরি রোগী দেখেন। এছাড়াও আগতদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক টেস্টের সুবিধা প্রদান করা হয়।

এ সময় কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদ বলেন, “মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ক্ষুদ্র প্রচেষ্টার আয়োজন করা হয়েছে। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।” অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুয়েব আহমদ।

5

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নেছার মিয়া, নুরুল ইসলাম সাবিক, হাসনাত ইবনে আখতার, মুমিত আহমদ, মোরাদ হোসেন, শাহজাহান আহমদ, শিমুল আহমদ, হাবিবুর রহমান সুম্মি, কাইয়ুম আহমদ, মিন্টু আহমদ, রাহেল আহমদ, ফরহাদ হোসেন, শাহিব আহমদ, রাবেল আহমদ, রাহেল আহমদ, কামরান আহমদ, জুয়েল আহমদ প্রমুখ। উক্ত ক্যাম্পে এলাকার বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

5

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

শাবিসহ পৃথকস্থানে ব্যাংকের ৪টি ইলেকট্রনিক বুথ ও ওসমানী বিমানবন্দরে ‘গ্রীণ লাউঞ্জ’ এর উদ্বোধন

7 পূবালী ব্যাংক পিএলসি’র সিএসআর তহবিল থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী পরিবহনে মোট ১ কোটি ৭

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিলেটের বরইকান্দিতে হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

6 সিলেট সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মুজাহিদ আহমদের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 7 বৃহস্পতিবার

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

সিলেট সরকারি মহিলা কলেজে স্বেচ্ছায় রক্তদান ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতা সভা

4 সিলেট সরকারি মহিলা কলেজ যুব রেড ক্রিসেন্ট দল গঠন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

দক্ষিণ সুরমা ইউএনও-কে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

4 দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস.এম অনীক চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা একটি সম্ভাবনাময় উপজেলা এখানের মানুষের কর্মস্পৃহা হৃদ্যতাপূর্ণ। নির্বাচনকালীন

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন

1 সিলেটের মেজরটিলা এলাকায় বসবাসরত কানাইঘাট উপজেলার বাসিন্দাদের নিয়ে গঠিত একমাত্র সংগঠন ‘কানাইঘাট অ্যাসোসিয়েশন, মেজরটিলা’-এর পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা

আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ

আন্তঃকলেজ বিতর্কে চ্যাম্পিয়ন স্কলার্সহোম মেজরটিলা কলেজ

7 সিলেটে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় ‘বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬’ এবং ‘১০ম বিজ্ঞান অলিম্পিয়াড’ উপলক্ষ্যে আয়োজিত আন্তঃকলেজ

ওসমানীনগরে নিখোঁজ কৃষকের রহস্যজনক ফোন, ‘আমি ঢাকায়’

ওসমানীনগরে নিখোঁজ কৃষকের রহস্যজনক ফোন, ‘আমি ঢাকায়’

8 সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া কৃষক মনির উদ্দিনের (৪৯) এখনো কোনো সন্ধান মেলেনি। তবে নিখোঁজের পর

ছাতকে ১৩ দিন ধরে ইউএনও নেই

ছাতকে ১৩ দিন ধরে ইউএনও নেই

3 সুনামগঞ্জের গুরুত্বপূর্ণ উপজেলা ছাতকে গত ১৩ দিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কাজে চরম অচলাবস্থা সৃষ্টি

1
4