admin
প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মে ১৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায় দীর্ঘ দিন ধরে মাদক ও ছিনতাইয়ের সিন্ডিকেট চালানো এই যুবলীগ নেতার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে ভোল পাল্টে বহাল তবিয়তে তার অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে টিলাগড় আজাদ গ্রুপের নাম ভাঙিয়ে জুনেদ এলাকায় ওপেন ইয়াবা ব্যবসা ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করত। সরকার পরিবর্তনের পর কৌশল পরিবর্তন করলেও তার মূল ব্যবসা এখনো মাদক। অভিযোগ রয়েছে, দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু অসাধু নেতাকে মোটা অংকের মাসোহারা দিয়ে সে এখনো নিজেকে নিরাপদ রেখেছে। তার ছোট ভাই ছাত্রলীগ নেতা হাসান এবং আজাদ গ্রুপের প্রভাবশালী কয়েকজনের সাথে সখ্যতাকে কাজে লাগিয়ে সে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছে।
অনুসন্ধানে জানা যায়, জুনেদের বিরুদ্ধে মাদক পাচার, ছিনতাই এবং মারামারিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা (ডেবিল মামলাসহ) বিচারাধীন। স্থানীয়দের ভাষ্যমতে, টিলাগড় ও এর আশপাশ এলাকায় ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রির অন্যতম নিয়ন্ত্রক সে। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তার নির্দেশে ছাত্রলীগের নামধারী কর্মীরা ছিনতাই কার্যক্রম চালায়। আলোচিত ‘ইয়াবা রকি’ এবং ছাত্রলীগের একদল বিতর্কিত কর্মীকে নিয়ে সে নিজস্ব একটি ক্যাডার বাহিনী গড়ে তুলেছে।
এলাকাবাসী জানান, জুনেদ ও তার বাহিনী এতটাই প্রভাবশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে অভিযোগ উঠেছে। টিলাগড় পয়েন্টের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সে একেক সময় একেক পরিচয় দেয়। আগে ছিল সরাসরি যুবলীগ, এখন বড় নেতাদের টাকা দিয়ে ম্যানেজ করে আড়ালে থেকে মাদক ব্যবসা চালাচ্ছে। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে।”
এই বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না। জুনেদসহ তার সহযোগীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং অতি দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে।
7 হবিগঞ্জ এক্সপ্রেস বাস মৌলভীবাজার সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছিল সিলেট-শ্রীমঙ্গল-মৌলভীবাজার বাস ও মিনিবাস মালিক গ্রুপ। এনিয়ে উভয়
1 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন বরইকান্দি এলাকায় ‘ছাত্রাবাস মালিক সমিতি, এর এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে
7 গত ১৪ ও ১৬ মে দুই পর্বে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই জনগণের আকাঙক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল। সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে
8 সিলেট নগরীতে অভিনব কায়দায় প্রাইভেট কারে এসে মাদরাসার দানবাক্সের টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে
3 * ভুয়া মামলা, সুদের ব্যবসা ও সার্টিফিকেট জালিয়াতিসহ নানা গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রবাসী জাহেদুর রহমানের বিরুদ্ধে
3 সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত ২৮শে এপ্রিল মঙ্গলবার শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট
2 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 5 শনিবার (১৬ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ